সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

রমজান আত্মশুদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানোর সময়: জোহরান মামদানি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

পবিত্র মাহে রমজানের শুরুতেই রোজা নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করেছেন নিউইয়র্ক সিটির প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি রমজানকে বছরের সবচেয়ে প্রিয় সময় বলে উল্লেখ করেছেন। তার ভাষায়, এটি আত্মসমালোচনা ও সংহতির মাস। এ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেছে গালফ নিউজ।

গালফ নিউজের সূত্র অনুযায়ী, মাহে রমজান শুরু হওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মামদানি। তিনি মজা করে বলেন, 'এই মুহূর্তে আমি তৃষ্ণার্ত বোধ করছি।' তবে তিনি জোর দিয়ে বলেন, রমজান শুধু সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত খাবার ও পানীয় থেকে বিরত থাকার বিষয় নয়। এটি আত্মশুদ্ধি ও মানুষের পাশে দাঁড়ানোর সময়।

রমজানের প্রথম দিন নিউইয়র্কে প্রায় ১০ লাখের বেশি মুসলমান রোজা রেখেছেন। নিজেও রোজা রেখে একটি আবাসনসংক্রান্ত অনুষ্ঠানে অংশ নেন জোহরান মামদানি।  তিনি বলেন, ইফতার মাহফিল ও সেবামূলক কাজে অংশ নিয়ে নগরীর বিভিন্ন সম্প্রদায়ের মানুষের সঙ্গে যুক্ত হতে তিনি উচ্ছ্বসিত।

মামদানি বলেন, 'কর্মদিবসের আগে সেহরি হোক বা রাতের শিফটে অল্প সময়ের বিরতিতে ইফতার- সব জায়গায় সবার সঙ্গে দেখা করার অপেক্ষায় থাকি।' রমজান উপলক্ষে তিনি নিজের ইউটিউবে ‘রমজান মোবারক’ বার্তাও প্রকাশ করেন।

রমজান তার ব্যক্তিগত জীবনেও গভীর তাৎপর্য বহন করে। উগান্ডার কাম্পালায় তার শৈশব কেটেছে। পরে বিভিন্ন মহাদেশে বেড়ে ওঠেন তিনি। বহুসাংস্কৃতিক এই অভিজ্ঞতা তার দৃষ্টিভঙ্গিকে প্রভাবিত করেছে।

রমজান উপলক্ষে ইনস্টাগ্রামে নিজের ইফতার প্লেটের একটি ভিডিও শেয়ার করেন জোহরান মামদানি। সেখানে মধ্যপ্রাচ্যের ফালাফেল, কাবাব, হুমুস ও ডলমাস ছিল। পাশাপাশি ছিল দক্ষিণ এশিয়ার পকোড়া, জিলাপি ও সামোসা।

 

আইএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ