রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১১ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

ইংল্যান্ডে তারাবি পড়ে ফেরার পথে যুবককে কুপিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

পবিত্র রমজান মাসে ইংল্যান্ডে মসজিদের সামনে দুর্বৃত্তরা এক মুসলিম যুবককে (১৮) কুপিয়ে হত্যা করেছে। নিহত যুবকের নাম জেশান আফজাল। এ ঘটনায় ১৯ ও ২০ বছর বয়সী আরও দুই যুবক ছুরিকাহত হয়েছেন। তারা হাসপাতালে চিকিৎসাধীন। খবর বিবিসি ও আনাদোলুর।

বার্মিংহামের কাছে স্মেথউইকে ওই নৃশংস ঘটনাটি স্থানীয় সময় শুক্রবার রাত ৯টার দিকে ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

তারাবি নামাজ পড়ে বাসায় আসার পথে ওই মুসল্লিরা দুর্বৃত্তের হামলার শিকার হন। তবে, পুলিশ বলছে ঘটনাটিকে তারা এখনি বর্ণবাদী বা ধর্ম-বিদ্বেষী হামলা হিসেবে বিবেচনা করছে না। পুলিশ হত্যাকাণ্ডের তদন্ত শুরু করেছে।

ইংল্যান্ডের ওয়েস্ট মিডল্যান্ডসে মুসলিমদের পবিত্র রমজান মাস উপলক্ষে তারাবি নামাজ পড়ে বাসায় ফেরার সময় মসজিদের সামনে ওই মুসলিম যুবকদের ছুরিকাঘাত করে দুবৃত্তরা।

ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের একজন মুখপাত্র এক বিবৃতিতে বলেছেন, আমরা সম্পূর্ণ পরিস্থিতি এবং কারা জড়িত তা নির্ধারণের জন্য কাজ করছি। আমরা সিসিটিভি পর্যালোচনা করছি।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ