রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজসহ আরও ৪০০০ সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মধ্যপ্রাচ্য সংঘাত আরও তীব্রতর হচ্ছে। ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধে নিজেদের সামরিক উপস্থিতি আরও বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র।  মার্কিন সংবাদমাধ্যম নিউজম্যাক্স এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন সামরিক বাহিনী অতিরিক্ত কয়েকটি যুদ্ধজাহাজের পাশাপাশি প্রায় চার হাজার মেরিন ও নৌসেনা সদস্য পাঠানোর পরিকল্পনা নিয়েছে, যারা ইতোমধ্যে ইরানের বিরুদ্ধে অভিযানে নিয়োজিত মার্কিন বাহিনীকে শক্তিশালী করবে।

বিশেষ করে বক্সার অ্যাম্বিবিয়াস রেডি গ্রুপকে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূল থেকে মোতায়েন করা হচ্ছে। এই যুদ্ধগোষ্ঠীতে রয়েছে অত্যাধুনিক এফ-৩৫ লাইটনিং-২ যুদ্ধবিমান, ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং উভচর আক্রমণযান-যেগুলো স্থল অভিযানে ব্যবহারের জন্য প্রস্তুত।

এর আগে যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে প্রায় দুই হাজার ৫০০ মেরিন সেনা এবং ইউএএস ট্রিপলি (এলএইচএ-৭) নামের একটি উভচর হামলাকারী জাহাজ মোতায়েন করেছিল। নতুন এই পদক্ষেপকে অনেকেই আসন্ন সংঘাতের বিস্তৃতি বা আরও বড় ধরনের সামরিক অভিযানের পূর্বাভাস হিসেবে দেখছেন।

বিশ্লেষকদের মতে, এই সামরিক জোরদার কেবল আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকেই নয়, বরং বৈশ্বিক রাজনীতি ও জ্বালানি বাজারেও বড় ধরনের প্রভাব ফেলতে পারে। 

 এমএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ