রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

জম্মু-কাশ্মিরের জোজিলা পাসে ভয়াবহ তুষারধসে নিহত ৭

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ভারতের জম্মু-কাশ্মিরের শ্রীনগর-লেহ মহাসড়কের জোজিলা পাস এলাকায় ভয়াবহ তুষারধসে অন্তত ৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও ৫ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেলে জোজিলা পাসের ‘জিরো পয়েন্ট’ এবং ‘মিনিমার্গের’ মধ্যবর্তী অংশে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মহাসড়কের ওই অংশে পর পর কয়েকটি তুষারধস হওয়ায় বেশ কিছু যানবাহন বরফের স্তূপের নিচে আটকা পড়ে। এতেই হতাহতের এই ঘটনা ঘটে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী এবং জম্মু-কাশ্মিরের বিজেপি নেতা জিতেন্দ্র সিং সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

এদিকে, লাদাখের লেফট্যান্ট গভর্নর বিনয় কুমার সাক্সেনা এক বিবৃতিতে জানান, তিনি পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। কারগিল জেলার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারকে (এসএসপি) দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের নির্দেশ দেওয়া হয়েছে।

উদ্ধারকারী দল জানিয়েছে, তুষারধসের কারণে মহাসড়কে বিপুল পরিমাণ বরফ ও পাথর জমা হয়েছে। প্রতিকূল আবহাওয়া সত্ত্বেও জেসিবি ও অন্যান্য ভারী যন্ত্রপাতি ব্যবহার করে রাস্তা পরিষ্কারের কাজ চলছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং তাদের প্রয়োজনীয় সব ধরণের চিকিৎসা সহায়তা দেওয়া হচ্ছে।

সূত্র: পিটিআই

আরএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ