রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

রাশিয়ার সঙ্গে যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে ন্যাটো

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

রাশিয়ার সঙ্গে সরাসরি সামরিক যুদ্ধের জড়ানোর প্রস্তুতি নিচ্ছে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন (ন্যাটো)। এছাড়া ইস্টার উপলক্ষ্যে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির যুদ্ধবিরতির আহ্বানকে ‘পিআর স্টান্ট’ (প্রচারণা কৌশল) হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।  এটি প্রকৃত শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ নয় বরং ইউক্রেনীয় বাহিনীকে পুনর্গঠনের একটি কৌশল।

বুধবার (১ এপ্রিল) রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা এ মন্তব্য করেছেন।

রুশ বার্তা সংস্থা জানায় জানায়, ন্যাটোর ক্রমবর্ধমান সামরিক ব্যয় ও মহড়া এই প্রস্তুতির প্রমাণ বলে দাবি করেন জাখারোভা। তার ভাষায়, খরচের সংখ্যাই সবকিছু বলে দেয়। জোটটি আগামী বছরগুলোতে রাশিয়ার সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘর্ষের প্রস্তুতি চালিয়ে যাচ্ছে।

তিনি জানান, ২০২৫ সালের এক প্রতিবেদনে ন্যাটোর মোট সামরিক ব্যয় ১ দশমিক ৬৪ ট্রিলিয়ন মার্কিন ডলার, যা বিশ্বব্যাপী মোট ব্যয়ের প্রায় ৬২ শতাংশ। এছাড়া গত বছরে ন্যাটোর অধীনে ১২০টির বেশি সামরিক মহড়া এবং সদস্য দেশগুলোর মাধ্যমে ৭০০টির বেশি প্রশিক্ষণ কার্যক্রম পরিচালিত হয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ