বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ ইরানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে: ট্রাম্প


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

চলমান ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ পরিস্থিতি বিরতি চুক্তির পর কিছুটা শিথিল হলেও সম্প্রতি মার্কিন হেলিকপ্টার অ্যাপাচি বিধ্বস্ত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে দেশদুটি আবারও সংঘাতে জড়িয়ে পড়েছে। দেশদুটো একে-অপরকে বিভিন্নভাবে চাপে ফেলার চেষ্টা করছে। ডোনাল্ড ট্রাম্পের দাবি—ইরানের বিরুদ্ধে আরোপিত বন্দরসংক্রান্ত নিষেধাজ্ঞা ও অন্যান্য অর্থনৈতিক চাপ প্রয়োজন অনুযায়ী বহাল থাকবে। তার দাবি, এসব পদক্ষেপ ইরানের অর্থনীতিতে বড় প্রভাব ফেলছে।

সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। তিনি জানান, হরমুজ প্রণালিতে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার ঘটনাকে ‘বড় কোনো ঘটনা নয়’। একইসঙ্গে, অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট নিরাপদে রয়েছেন বলেও জানান তিনি।

অন্যদিকে ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনায় তেহরানের সম্পৃক্ততার অভিযোগ প্রত্যাখ্যান করেছেন। তিনি বলেন, এ ঘটনার পেছনে ইরান ছিল না এবং মার্কিন বিমানটিকে লক্ষ করে কোনো ইচ্ছাকৃত পদক্ষেপ নেওয়া হয়নি।

এর আগে মঙ্গলবার ট্রাম্প হেলিকপ্টার ভূপাতিত হওয়ার ঘটনার জন্য ইরানকে দায়ী করে পাল্টা জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন।

প্রসঙ্গত, গত ৮ এপ্রিল যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এটিই প্রথম কোনো মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার হারানোর ঘটনা। তবে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন সামরিক উত্তেজনা ও হামলার ঘটনা অব্যাহত রয়েছে।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ