আন্তর্জাতিক ডেস্ক
বিশ্বকাপের নকআউট পর্বে পেনাল্টি শুটআউটের আগে বেশিরভাগ দল যখন শেষ মুহূর্তের কৌশল নির্ধারণে ব্যস্ত থাকে, তখন মরক্কো জাতীয় দল বেছে নেয় ভিন্ন এক পথ। মাঠেই একত্রিত হয়ে কোরআনের আয়াত তেলাওয়াত করেন খেলোয়াড়রা, আল্লাহর কাছে সাহায্য কামনা করে দোয়া করেন। আবেগঘন সেই দৃশ্য মাঠের দর্শকদের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।
নেদারল্যান্ডসের বিপক্ষে রাউন্ড অব ৩২-এর ম্যাচটি নির্ধারিত সময় শেষে ১-১ গোলে সমতায় শেষ হয়। এরপর টাইব্রেকারের আগে প্রধান কোচ মোহাম্মদ ওহাবির নেতৃত্বে পুরো দল গোল হয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াত তিলাওয়াত এবং দোয়া করেন।
এরপর শুরু হওয়া টাইব্রেকারে ৩-২ ব্যবধানে জয় তুলে নেয় মরক্কো। শেষ পেনাল্টিতে ইসমাইল সাইবারি সফলভাবে বল জালে জড়ালে উল্লাসে ফেটে পড়েন খেলোয়াড় ও কোচিং স্টাফ। জয় নিশ্চিত হওয়ার পর দলের কয়েকজন খেলোয়াড় মাঠেই সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
ম্যাচ শেষে সেই মুহূর্তের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। বিশ্বের বিভিন্ন প্রান্তের ফুটবলপ্রেমীরা মরক্কো দলের বিশ্বাস, ঐক্য এবং মানসিক দৃঢ়তার প্রশংসা করেন।
মরক্কো দলের জন্য অবশ্য এটি নতুন কোনো দৃশ্য নয়। গুরুত্বপূর্ণ ম্যাচের আগে সম্মিলিতভাবে দোয়া করা এবং ম্যাচ শেষে জয় কিংবা পরাজয়—উভয় অবস্থায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সিজদা দেওয়া তাদের দীর্ঘদিনের একটি অনুশীলন।
এদিকে দুর্দান্ত ফর্মে রয়েছেন ২৪ বছর বয়সী ফরোয়ার্ড ইসমাইল সাইবারি। চলতি বিশ্বকাপে চার ম্যাচে তিনটি গোল করেছেন তিনি। নেদারল্যান্ডসের বিপক্ষে জয়সূচক পেনাল্টিটিও আসে তাঁর পা থেকেই।
অন্যদিকে, সামাজিক যোগাযোগ মাধ্যমে নুসাইর মাজরাউইর নামে একটি বক্তব্যও ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে। সেখানে বলা হয়, তিনি ভবিষ্যতে ফুটবল থেকে অবসর নিয়ে পবিত্র কোরআন হিফজ সম্পন্ন করতে এবং একদিন মসজিদের ইমাম হওয়ার ইচ্ছা প্রকাশ
আইও/