সোমবার, ১৯ অক্টোবর ২০২৬ ।। ৩ কার্তিক ১৪৩৩ ।। ৮ জমাদিউল আউয়াল ১৪৪৮


উত্তর প্রদেশে মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: মিল্লাত টাইমস

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তর প্রদেশের হাপুড়ে নাসিম আহমদ নামে এক মুসলিম সাংবাদিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। তিনি স্থানীয় দৈনিক ‘জনবাণী’র সাংবাদিক ছিলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে জানা যায়, সম্প্রতি দীপাবলি উপলক্ষে বিজ্ঞাপন সংগ্রহ করতে এক ব্যবসায়ীর কাছে গিয়েছিলেন নাসিম আহমদ। সেখানে তাদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে ওই ব্যবসায়ী তাকে ভুয়া সাংবাদিক বলে আখ্যায়িত করেন। এরপর ৭ থেকে ৮ জন মিলে তার ওপর হামলা চালায়।

হামলায় গুরুতর আহত হয়ে নাসিম আহমদের মৃত্যু হয়।

ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। তবে এ ঘটনায় অভিযুক্তদের পরিচয়, গ্রেপ্তার কিংবা পুলিশের পদক্ষেপ সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

সূত্র: মিল্লাত টাইমস

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ