আন্তর্জাতিক ডেস্ক
বিশ্ববাসীকে গাজার ফিলিস্তিনিদের কথা ভুলে না যাওয়ার আহ্বান জানিয়েছেন ম্যানচেস্টার সিটির সাবেক কোচ পেপ গার্দিওলা। ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএর একটি ভিডিওতে তিনি নির্যাতিত মানুষের প্রতি অমানবিক আচরণ এবং শিশুদের দুর্ভোগের নিন্দা জানান।
সোমবার (১৯ অক্টোবর) আলজাজিরা ভিডিওটি প্রকাশ করে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি অভিযোগ করেছেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু আরও সংঘাত উসকে দিচ্ছেন। কারাগারে যাওয়া এড়াতে তিনি যুক্তরাষ্ট্রকে আরেকটি যুদ্ধে জড়ানোর চেষ্টা করছেন।
অন্যদিকে, হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাংকার মাইনে আঘাত করার পর আগুন ধরে যায় বলে দাবি করেছে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। জাহাজটি তাদের নিয়ম লঙ্ঘন করেছিল বলেও অভিযোগ করেছে বাহিনীটি।
ইয়েমেনে গত ২৪ ঘণ্টায় সৌদি আরবের যুদ্ধবিমান থেকে ১১০টি বিমান হামলা ও ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে দাবি করেছেন হুতি বিদ্রোহীদের সামরিক মুখপাত্র।
সূত্র: আল জাজিরা
আইও/