শনিবার, ৩১ অক্টোবর ২০২৬ ।। ১৫ কার্তিক ১৪৩৩ ।। ২০ জমাদিউল আউয়াল ১৪৪৮

শিরোনাম :
এইচএসসি ও সমমানের ফল প্রকাশ আজ, জানবেন যেভাবে মাওলানা ফজলুর রহমানের ইসলামাবাদের বাসায় উচ্ছেদ নোটিশ অন্তর ঠিক হলে সুন্দর হয়ে যায় পুরো জীবন: বায়তুল্লাহর খতিব রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের চতুর্থ চালান মসজিদে বুলডোজার ও মাদরাসায় হয়রানি বন্ধের দাবি জমিয়তে উলামায়ে হিন্দের শিগগিরই ইরানের সঙ্গে যুদ্ধে শেষ হবে: ট্রাম্প সমাজের অনাচার-দুর্নীতি দূর করতে আত্মশুদ্ধির বিকল্প নেই: পীর সাহেব বরুণা খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আন্তর্জাতিক মহাসম্মেলন শনিবার শিক্ষামন্ত্রীর বক্তব্য ধর্মীয় ও সামাজিক মূল্যবোধের সঙ্গে প্রতারণা ও সাংঘর্ষিক: হেফাজত সিলেটে খেলাফত যুব মজলিসের জনশক্তি সম্মেলন অনুষ্ঠিত

মক্কায় ড্রোন ধ্বংসের দাবি, সৌদিকে মিথ্যাচারের অভিযোগ হুথিদের 

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সৌদি আরবের মক্কায় ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথিদের ছোড়া ড্রোন ধ্বংসের দাবি করেছে সৌদির নেতৃত্বাধীন সামরিক জোট। তবে পবিত্র মক্কা নগরীকে লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

শুক্রবার (৩০ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট জানিয়েছে, ইয়েমেনের হুথিদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে। 

সামরিক জোটের মুখপাত্র তুর্কি আল-মালকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে লেখেন, ‘সন্ত্রাসী হুথি মিলিশিয়াদের ছোড়া একটি ড্রোন মক্কা অঞ্চলে প্রতিহত করে ধ্বংস করা হয়েছে।’

তবে হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি সৌদি জোটের এ বক্তব্যকে ‘বড় ধরনের ও নির্লজ্জ মিথ্যাচার’ বলে আখ্যা দিয়েছেন।

এর আগেও মক্কা অঞ্চলে হুথিদের ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্তের দাবি করেছে সৌদি আরব। তবে প্রতিবারই পবিত্র নগরী লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ অস্বীকার করেছে গোষ্ঠীটি।

সূত্র: এনডিটিভি

এসএইচ/ 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ