বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত অনুতাপে ভরা অন্তর জাতীয় ওলামা-মাশায়েখ আইম্মা পরিষদের ফেনীর কমিটি গঠন

জানাজার নামাজে চতুর্থ তাকবীরের পর হাত ছেড়ে দেবার সঠিক পদ্ধতি কোনটি?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

জানাজার নামাজের সময় অনেক ভাইকে দেখা যায়, একদিকে সালাম ফেরানোর সময় সেদিকের হাত ছেড়ে দেন, তারপর অন্যদিকে সালাম ফিরানো হয়ে গেলে সেদিকের হাত ছেড়ে দেন। আবার অনেকে উভয় দিকে সালাম ফিরানোর পর হাত ছেড়ে থাকেন। আমার প্রশ্ন হল, কোনটি সঠিক পদ্ধতি? দয়া করে জানালে কৃতজ্ঞ হতাম।

উত্তর : আসলে এর কোনটিই সঠিক পদ্ধতি নয়। সঠিক পদ্ধতি হল, তাকবীর শেষ হবার সাথে সাথেই হাত ছেড়ে দিবে। তারপর হাত ছাড়া অবস্থায় সালাম ফিরাবে। কারণ যে অবস্থায় কোন তাসবীহ জিকির নেই, সে অবস্থায় হাত বেধে রাখার কোন বিধান নেই। তাই যেহেতু চার তাকবীর শেষে সালাম ফিরানোর আগে কোন তাসবীহ নেই, তাই হাত বেধে রাখার কোন মানে হয় না। বাকি যদি কেউ হাত বেধে রাখে, তাতে কোন সমস্যাও নেই। তবে হাত না বাধাই উচিত।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ