শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

ওয়াল্লাহি, বিল্লাহি ও তাল্লাহি বলে কসম করলে কসম হবে কি?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

সম্মানিত মুফতি সাহেব! আমি কুরআন হাদিসের আলোকে জানতে চাই যে, যদি কেউ কোন বিষয়ে জরুরতবশত ৩টি শব্দ দ্বারা যথা- ওয়াল্লা, বিল্লা,তাল্লা,কসম করে তাহলে উক্ত ব্যক্তির কসম কি সংগঠিত হবে?

উত্তর :  হ্যাঁ, এর মাধ্যমে কসম সংঘটিত হয়েছে। সুতরাং উক্ত কসম ভঙ্গ করলে কাফফারা দিতে হবে।

হযরত ইবনে উমর রা. থেকে বর্ণিত। একদা তিনি হযরত উমর রা. কে সওয়ারী অবস্থায় পেলেন। তখন হযরত উমর রা.  তার পিতার নামে কসম করছিলেন। তখন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ডেকে বললেন, শোন! নিশ্চয় আল্লাহ তাআলা পিতার নামে কসম করতে  নিষেধ করেছেন। যদি তোমাদের কেউ কসম করতে চাও, তাহলে আল্লাহর নামে কসম কর। নতুবা চুপ থাকো। [বুখারী, হাদীস নং-৬১০৮, সহীহ মুসলিম, হাদীস নং-১৬৪৬]

আল্লাহ তোমাদেরকে পাকড়াও করেন না তোমাদের অনর্থক শপথের জন্যে; কিন্তু পাকড়াও করেন ঐ শপথের জন্যে যা তোমরা মজবুত করে বাধ। অতএব, এর কাফফরা এই যে, দশজন দরিদ্রকে খাদ্য প্রদান করবে; মধ্যম শ্রেনীর খাদ্য যা তোমরা স্বীয় পরিবারকে দিয়ে থাক। অথবা, তাদেরকে বস্তু প্রদান করবে অথবা, একজন ক্রীতদাস কিংবা দাসী মুক্ত করে দিবে। যে ব্যক্তি সামর্থ্য রাখে না, সে তিন দিন রোযা রাখবে। এটা কাফফরা তোমাদের শপথের, যখন শপথ করবে। তোমরা স্বীয় শপথসমূহ রক্ষা কর এমনিভাবে আল্লাহ তোমাদের জন্য স্বীয় নির্দেশ বর্ণনা করেন, যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার কর। {সূরা মায়িদা-৮৯}

উক্ত আয়াতের আলোকে কসমের কাফফারা হল- ব্যক্তি তার পরিবারকে নিয়ে মধ্যম ধরণের যে খাবার গ্রহণ করে এমন খাবার দশজন মিসকিনকে দুই বেলা খাইয়ে দিবে। অথবা দুই জোড়া কাপড় দিয়ে দিবে। বা এর সমপরিমাণ মূল্য দশজন গরীবকে দিবে। যে ব্যক্তি এর সামর্থ রাখে না, সে তিন দিন রোযা রাখবে। সূত্র : আহলে হক মিডিয়া।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ