শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

উমরী কাযা আদায় করতে হবে কী ? নাকি তাওবাহ করলেই যথেষ্ট হবে?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

প্রশ্ন: মুহতারাম, আমি একজন General Educated, দ্বীন সম্পর্কে তেমন ধারণা নেই, তবে কিছু কিছু শরয়ী মাসআলা জানা আছে। গতকাল যখন জুমার নামাজ পড়তে যাই, খতিব সাহেব বয়ানের মাঝে একটি মাসআলা বললেন যে, ওমরি কাযা পড়া লাগবেনা বরং তাওবাহ করলেই যথেষ্ট হবে, অথচ ছোট কাল থেকেই শুনে আসছি, কোন ব্যক্তি ইচ্ছায় বা অনিচ্ছায় কোন নামাজ কাজা করলে তা আদায় করা আবশ্যক হয়ে পড়ে। জানার বিষয় হল কাযা নামাজের জন্য তাওবা যথেষ্ট হবে কী না? নাকি তা আদায় করা আবশ্যক। দলিলসহ জানিয়ে বাধিত করবেন।

উত্তরঃ খতীব সাহেবের মাসআলা সঠিক নয়। ফরজ নামাজের কাযা আদায় করা আবশ্যক। শুধু তাওবাহ-ইস্তেগফার যথেষ্ট নয়। যা একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। হযরত আনাস ইবনে মালেক রাদিয়াল্লাহু তা’আলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যদি কেউ কোন নামাজের কথা ভুলে যায়, তাহলে তা যখনই স্মরণ হবে তাকে তা আদায় করতে হবে। এই ব্যতিত নামাজের অন্য কোন কাফফারা নেই। আল্লাহ তায়ালা এরশাদ করেন (أقم الصلاة لذكرى) আমাকে স্মরণের উদ্দেশ্যে সালাত কায়েম কর। সূত্র : আহলে হক মিডিয়া

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ