শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

বড় ভায়ের আগে ছোট ভায়ের বিয়ে কী অপরাধ


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি : সংগৃহীত

প্রশ্ন : আমার বয়স ৩০। আমি দ্বীনের উপর চলার চেষ্টা করি। পারিবারিক সমস্যার কারণে আমার পড়াশানায় ব্যাঘাত ঘটে।

এখন আমার পড়াশোনা শেষ হয়েছে। নিজের ঈমানের হেফাজতের জন্য আমি বিয়ে করতে চেয়েছিলাম আজ থেকে ১ বছর আগে। কারণ আমার আয়ের পরিমাণও পর্যাপ্ত ছিল। কিন্তু আমার পড়াশোনা এবং বড় ভাই বিয়ে না করার অজুহাত দেখিয়ে তারা তা এড়িয়ে যায়। ঐ সময়ে আমার মানসিক অবস্থা ভাল না থাকায় আমি মসজিদের দুইজন বিজ্ঞ আলেমকে বাসায় নিয়ে এসে মিটিং করি। সবাই আলোচনা করার পর এই সিদ্ধান্তে উপনীত হয় যত দ্রুত সম্ভব আমার বিয়ের ব্যবস্থা করবে। কিন্তু পড়াশোনা শেষ করার অজুহাত দেখিয়ে [আমার-বাবা-মা] তা থেকে পিছিয়ে যায়। অবশেষে অনেক কষ্ট করে পড়াশোনা শেষ করার পরও তারা এখনো এ ব্যাপারে তেমন আগ্রহী নয়, কারণ আমার immediate বড় ভাই বিয়ের বাকি আছে এবং তার বিয়ে করার কোন আগ্রহ দেখছি না। এ অবস্থায় মহোদয়ের কাছে সুপরামর্শ চাচ্ছি।

উত্তর : বিয়ে একটি ইবাদত। বিয়ে একটি জরুরত। যার যখন জরুরত হয়ে পড়ে, তখন বিয়ে করে নেয়াটা একটি প্রয়োজনীয় ইবাদতে পরিণত হয়। কারণ, তখন সে এ থেকে মুক্ত না থাকলে গোনাহে জড়িয়ে পড়ার সম্ভাবনা হয়ে যায়। এ কারণে বিয়ে করে স্ত্রীর সাথে রাত্রিযাপনও সওয়াবের কাজ বলে হাদীসে ইরশাদ হয়েছে।

এম আই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ