শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

আলেমকে গালি দিলে কী স্ত্রী তালাক হয়ে যায়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আমার জানার বিষয়, আমি একজন বক্তার জবানিতে শুনেছি কোন আলেমের সাথে দুসমনি করা বা গালি দেওয়া কুফুরি, যে ব্যক্তি এরূপ করবে তার স্ত্রী তালাক হয়ে যাবে কথা গুলোর সততা  সম্পর্কে দলীলসহ অতিসত্তর জানালে খুবই উপকৃত হতাম।

উত্তর : গালি শুধু আলেমকে নয়, যে কোন মুসলমানকে দেয়াই জায়েজ নয়। এটি ফাসেকী। সুতরাং আলেমকে গালি দেয়া সেতো আরো জঘন্য কাজ তাতো আর বলার অপেক্ষা রাখে না। আলেমের সাথে দুশমনি ও গালি দেবার কারণ দুটি হতে পারে। যথা-

১-ব্যক্তিগত কোন শত্রুতার কারণে।

২-আলেম হবার কারণে। প্রথম প্রকারের ক্ষেত্রে কুফরী হবে না।

কিন্তু যদি আলেম ব্যক্তি আলেম হবার কারণে তাকে গালি দেয়া হয়, তার সাথে শত্রুতা পোষণ করা হয়, তাহলে এটি কুফরী। তার ঈমান নবায়ন করতে হবে বলে অনেক ফুক্বাহায়ে কেরাম ফাতওয়া প্রদান করেছেন।  আর এটি খুবই ভয়াবহ মানসিকতা। উক্ত ব্যক্তি তওবা না করলে ঈমানের সাথে মৃত্যু হবে কি না? ঘোর সন্দেহ আছে। কারণ, ইলম আল্লাহর গুণ। সেই ইলমের অধিকারী উলামাকে ইলমের কারণে ঘৃণা করা, তাকে গালি দেয়া, পরোক্ষভাবে আল্লাহকেই গালি দেয়া, তাই এটি ঘোরতর বিষয়। প্রশ্নের উল্লেখিত আলেম যে কথা বলেছেন, তা দ্বিতীয় প্রকার শত্রুতার সাথে সম্পৃক্ত। সুতরাং উক্ত আলেমের বক্তব্যটি ভুল নয়। বরং সঠিক। তবে স্ত্রী তালাক হয়ে যাবে এটি সর্বসম্মত মত নয়। বরং একদল ফুক্বাহায়ে কেরামের মত। আহলে হক মিডিয়া।

এমআই/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ