শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি ৩ নম্বর সতর্ক সংকেত চার সমুদ্রবন্দরে দারুল উলুম দেওবন্দে উপস্থিতি ও শৃঙ্খলায় কঠোরতা, নতুন নির্দেশিকা জারি মিরপুরের একটি মসজিদে নেওয়া হবে মুয়াজ্জিন কাম ছানী ইমাম ঢাকায় আসছেন দেওবন্দের মুহতামিম, জেনে নিন ৪ দিনের কর্মসূচি সিলেটে জেলা ও মহানগর নেতাদের সঙ্গে আমিরে মজলিসের মতবিনিময়

বৃষ্টির সময় যে দোয়া পড়তেন রাসুল সা.

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: পবিত্র কাবা চত্তরে বৃষ্টি

<মাওলানা নুর আলম>

একদিকে বৃষ্টি যেমন রহমত, আবার কিছু কিছু ক্ষেত্রে আজাবও হতে পারে। এ কারণে বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বৃষ্টি দেখলেই মহান আল্লাহ তাআলার কাছে উপকারী বৃষ্টির জন্য দোয়া করতেন। 

হাদিসে এসেছে- হযরত আয়েশা রা. থেকে বর্ণিত, যখন বৃষ্টি হতো তখন রাসূল সা.বলতেন- اللَّهُمَّ صَيِّبًا نَافِعًا 

উচ্চারণ: ‘আল্লাহুম্মা সয়্যিবান নাফিআহ’

অর্থ: ‘হে আল্লাহ! আপনি মুষলধারায় যে বৃষ্টি দিচ্ছেন, তা যেন আমাদের জন্য উপকারি হয়’। (বুখারি, হাদিস: ১০৩২; নাসায়ি, হাদিস: ১৫২৩)

বৃষ্টি চলমান সময়ে দোয়া করা সুন্নত। হজরত সাহল বিন সাদ রা. বলেন, দুই সময়ের দোয়া খুব কমই ফেরত দেওয়া হয়- আজানের সময়ের দোয়া এবং রণাঙ্গনে শত্রুর মুখোমুখি হওয়ার সময়ের দোয়া। অন্য বর্ণনায় রয়েছে, বৃষ্টির সময়ের দোয়া। (আবু দাউদ ২৫৪০)

অতি বৃষ্টি বন্ধে দোয়া:- অতি বৃষ্টি হলে তা বন্ধের জন্য হজরত মুহাম্মদ সা. দোয়া পড়তেন। হজরত আনাস রা. বলেন, এক জুমার দিন হজরত মুহাম্মদ সা. খুতবা দেওয়া অবস্থায় এক সাহাবি মসজিদে প্রবেশ করে বললেন, হে আল্লাহর রাসুল আমাদের জন্য বৃষ্টির প্রার্থনা করুন। তখন হজরত মুহাম্মদ সা. দুই হাত সম্প্রসারিত করে দোয়া করলেন-

اللَّهُمَّ حَوَالَيْنَا وَلاَ عَلَيْنَا، اللَّهُمَّ عَلَى الآكَامِ وَالْجِبَالِ وَالآجَامِ وَالظِّرَابِ وَالأَوْدِيَةِ وَمَنَابِتِ الشَّجَرِ

উচ্চারণ: আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়া লা আলাইনা; আল্লাহুম্মা আলাল আকামি ওয়াল ঝিবালি ওয়াল আঝামি ওয়াজ জিরাবি ওয়াল আওদিয়াতি ওয়া মানাবিতিশ শাঝারি।
অর্থ : হে আল্লাহ, আমাদের আশপাশে, টিলা, মালভূমি, উপত্যকায় এবং বনভূমিতে বৃষ্টি বর্ষণ করুন। (বুখারি ৯৩৩; মুসলিম ৮৯৭)

আল্লাহ মুসলিম উম্মাহকে বৃষ্টির সময়ে উত্তম আমল যথাযথভাবে পালন করার তাওফিক দান করুন। আমিন।

লেখক: তরুণ আলেম ও সাংবাদিক।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ