বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইমাম ভুল করলে 'লোকমা' দেওয়ার সঠিক পদ্ধতি কোনটি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| মুফতি যুবাইর মাহমুদ রাহমানি ||

নামাজে ইমাম রাকাতে ভুল করলে আমরা ‘আল্লাহু আকবর’ বলে লোকমা দিই। এবং এ নিয়মটিই আমাদের মধ্যে ব্যাপকতা লাভ করেছে। অথচ এ নিয়মটি যে সুন্নাহসম্মত নয়, এ সম্পর্কে আমরা অনেকেই  ওয়াকিবহাল নই। তাই এ সম্পর্কে আমরা কিঞ্চিত আলোচনা করব, ইনশাআল্লাহ। 

হাদিসে পাকে এসেছে,

«إِذَا رَابَكُمْ أَمْرٌ، فَلْيُسَبِّحِ الرِّجَالُ، وَلْيُصَفِّحِ النِّسَاءُ»

অর্থাৎ নামাজে যখন তোমাদের কোন সংশয় হয়, তখন পুরুষরা যেন ‘সুবহানাল্লাহ’ বলে ইমামকে সতর্ক করে আর নারীরা (হাতের পিঠে) তালি বাজায়। 
(সহিহুল বুখারি; হাদিস নং ৭১৯০) 

তিরমিজি শরিফের হাদিসে এসেছে, 

عَنْ أَبِي هُرَيْرَةَ، قال قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: التَّسْبِيحُ لِلرِّجَالِ، وَالتَّصْفِيقُ لِلنِّسَاءِ.

‘তাসবিহ তথা সুবহানাল্লাহ বলা হচ্ছে পুরুষদের জন্যে আর তাসফিক তথা তালি বাজানো নারীদের জন্যে।’ (সুনানুত্ তিরমিজি হাদিস নং ৩৬৯)

 সুতরাং ইমামকে ‘লোকমা’ দেওয়ার সঠিক নিয়ম হল, ‘আল্লাহু আকবর’ এর পরিবর্তে ‘সুবহানাল্লাহ’ বলা। সুবহানাল্লাহ বলে লোকমা প্রদান করা। 

আর এটা যুক্তিসঙ্গতও। কারণ, ইমাম এমন কোন বড় কাজ করেননি যে, এক্ষেত্রে আমরা ‘আল্লাহু আকবর’ বলে বুঝাবো, আল্লাহ তায়ালা তার চাইতে বড়। বরং ইমাম ভুল করেছেন। সুতরাং এখানে সুবহানাল্লাহ বলাই মুনাসিব। যখন মুক্তাদি সুবহানাল্লাহ (আল্লাহ সকল দোষত্রুটি থেকে পবিত্র) বলবে, তখন ইমাম চিন্তা করবেন, নিঃসন্দেহে আমার কোন ভুল হয়েছে। না হয় মুক্তাদি ‘সুবহানাল্লাহ’ বলে সতর্ক করছেন কেন?

আল্লাহ তায়ালা আমাদেরকে সহিহ তরিকামতে আমল করার তাওফিক দান করুন। আমিন।

লেখক : মুহাদ্দিস, জামিআ হোসাইনিয়া মদিনাতুল উলুম, তজুমদ্দিন, ভোলা।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ