বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ২ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
মক্কার দুই স্থানে আছড়ে পড়ল ভূপাতিত ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে জরুরি নির্দেশনা জারি  মুফতি তাকী ওসমানীর উপস্থিতিতে বেফাকের উলামা সম্মেলন, উদ্বোধন করবেন ভবন গাজার নাসের হাসপাতালে ইসরায়েলি হামলায় নিহত ৬ আল জামিয়াতুল ইমদাদিয়ার সিরাত মাহফিল শুরু কাল, বয়ান করবেন যাঁরা জলবায়ু ঝুঁকিতে থাকা দেশের ঋণ নয়, অনুদান প্রয়োজন: প্রধানমন্ত্রী ‘আয়াতুল কুরসি’ খোদাই করা গয়না পরায় আইনি নোটিশ পেলেন বলিউড অভিনেত্রী রাজনীতি ঠিক হলেই দেশ ঠিক হয়ে যাবে: স্পিকার যাত্রাবাড়ী মাদরাসায় বুখারী দরস দেবেন মুফতি তাকী উসমানী, চলছে প্রস্তুতি খাগড়াছড়িতে খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

অপসংস্কৃতির ফেতনা থেকে মুক্তি পেতে যে দোয়া পড়বেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মুসলমানরা নানা রকম অনৈসলামিক ফেতনা ফাসাদে জর্জরিত। দুনিয়ার সব ধরনের ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্যকলাপই মুসলিম উম্মাহর জন্য ক্ষতিকর। এ সব ফেতনা ও অনৈসলামিক কর্মকাণ্ড থেকে মুক্ত থাকা এবং আল্লাহ তাআলার নিকট আশ্রয় প্রার্থনা উম্মাতে মুহাম্মাদির জন্য একান্ত আবশ্যকীয় কর্তব্য।

আল্লাহ তাআলা কুরআনুল কারিমের এ বিষয়ে আয়াত নাজিল করে তাঁর নিকট ক্ষমা প্রার্থনার জন্য মুসলিম উম্মাহকে উদ্বুদ্ধ করেছেন। ফেতনা ফাসাদ ও অনৈসলামিক কার্মকাণ্ড থেকে মুক্ত থাকতে কুরআনে আয়াতটি তুলে ধরা হলো-

رَّبَّنَا عَلَيْكَ تَوَكَّلْنَا وَإِلَيْكَ أَنَبْنَا وَإِلَيْكَ الْمَصِيرُ, رَبَّنَا لَا تَجْعَلْنَا فِتْنَةً لِّلَّذِينَ كَفَرُوا وَاغْفِرْ لَنَا رَبَّنَا إِنَّكَ أَنتَ الْعَزِيزُ الْحَكِيمُ

উচ্চারণ : রাব্বানা আ’লাইকা তাওয়াক্কালনা ওয়া ইলাইকা আনাবনা ওয়া ইলাইকাল মাছির। রাব্বানা লা তাঝআ’লনা ফিতনাতাল লিল্লাজিনা কাফারু ওয়াগফিরলানা রাব্বানা ইন্নাকা আংতাল আ’যিযুল হাকিম। (সুরা মুমতাহিনা : আয়াত ৪-৫)


অর্থ : ‘হে আমাদের প্রভু! আমরা তোমার ওপরই ভরসা করেছি, তোমার দিকেই মুখ করেছি এবং তোমার দিকেই আমাদের ফিরে যেতে হবে। হে আমাদের প্রভু! তুমি আমাদেরকে কাফেরদের জন্য পরীক্ষার পাত্র করো না। হে আমাদের পালনকর্তা! তুমি আমাদের ক্ষমা কর, নিশ্চয়ই তুমি মহা শক্তিধর ও প্রজ্ঞাময়।’

দুনিয়ার সব অপসংস্কৃতি ও ফেতনা ফাসাদ থেকে মুসলিম উম্মাহর ঈমান-আমল ঠিক রাখা অত্যন্ত কঠিন কাজ। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তাঁর সাহায্য লাভে উল্লেখিত দোয়া পড়ার তাওফিক দান করুন। দুনিয়ার সব ধরনের অপসংস্কৃতি ও অকল্যাণ থেকে মুক্ত রাখুন। আমিন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ