বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

কুরআন শরিফের কসম করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: আমি একবার আমার চাচাতো ভাইয়ের বাসায় যাই। সেখানে তার সঙ্গে একটি বিষয়ে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে আমি কুরআন শরিফ হাতে নিয়ে বলি, আমি কুরআন শরিফের কসম করে বলছি আর কখনো তোর বাসায় আসব না। পরে তার সঙ্গে রাগ মিটে যায়। এখন জানতে চাচ্ছি, আমার উক্ত কথার দ্বারা কি কসম হয়ে গেছে? এখন যদি আমি তার বাসায় যাই তা হলে কি আমাকে কাফফারা দিতে হবে?
-জসিম উদ্দীন ভোলা

উত্তর : কুরআন শরিফের কসম করে কোনো কাজের প্রতিজ্ঞা করলে কসম সংঘটিত হয়ে যায়। তাই আপনি যদি এখন আপনার চাচাতো ভাইয়ের বাসায় যান তা হলে আপনার কসম ভেঙে যাবে এবং এর কারণে আপনাকে কাফফারা দিতে হবে। কসমের কাফফারা হলো, দশজন গরিবকে দুবেলা তৃপ্তিসহ খাবার খাওয়ানো অথবা তাদের বস্ত্র দান করা।

যদি এমন আর্থিক সামর্থ্য না থাকে তা হলে ধারাবাহিকভাবে তিন দিন রোজা রাখা। উল্লেখ্য, কোনো বৈধ কাজ করবে না বলে কসম করার পর যদি ওই কাজটি করাই কল্যাণকর সাব্যস্ত হয়, তা হলে ওই কাজটি করে কসমের কাফফারা দিয়ে দেওয়াই উত্তম।

হাদিস শরিফে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ‘কেউ যদি কোনো বিষয়ে কসম করে অতঃপর এর বিপরীত করার মধ্যে কল্যাণ দেখতে পায় তা হলে সে যেন ওই কল্যাণকর কাজটিই করে এবং কসমের কাফফারা দিয়ে দেয়’ (মুসলিম : ১৬৫০)।

উল্লেখ্য, কুরআন শরিফের কসম দ্বারা যদিও কসম সংঘটিত হয় তবু কুরআন শরিফের কসম করা জায়েজ নয়। কসম কেবল আল্লাহর নামেই করা যায়। তাই ভবিষ্যতে এ ব্যাপারে সতর্ক হওয়া কর্তব্য। আর বর্তমান কসমের কারণে ইস্তিগফার করতে হবে। (ফাতহুল কাদির : ৪/৩৫৬; আলবাহরুর রায়েক : ৪/২৮৬; আদ্দুররুল মুখতার : ৩/৭১২)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ