বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

শারীরিক সুস্থতায় যে দোয়া ও আমল করতেন সাহাবায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

শারীরিক সুস্থতা একটি মূল্যবান নেয়ামত। একজন মানুষ কতক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন, তা কেউ জানে না। এখন যে সুস্থ কিছুক্ষণ পরেই সে অসুস্থ হয়ে যেতে পারে। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মহা নেয়ামতের কদর করতে বলেছেন। এক হাদিসে ইরশাদ হয়েছে, ‘তোমরা পাঁচটি অবস্থায় পতিত হওয়ার পূর্বে পাঁচটি জিনিসকে মূল্য দাও। . বৃদ্ধ হওয়ার পূর্বে যৌবনকে, . রোগ আক্রমণের পূর্বে সুস্থতাকে, . কর্মব্যস্ততার পূর্বে অবসর সময়কে, , মৃত্যু আসার পূর্বে জীবনকে এবং . দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে।’ -(আল মুসতাদরাক হাকিম : ৭৯১৬)

সহিহ বোখারির এক হাদিসে এসেছে, ‘দু’টি নেয়ামতের বিষয়ে মানুষ ক্ষতির মাঝে থাকে- . সুস্থতা ও . অবসর।

আরও অনেক হাদিসে হজরত রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থ থাকতে থাকতে নেক আমলের প্রতি মনোযোগী হতে বলেছেন। ইসলামি স্কলাররা শারীরিক সুস্থতার জন্য ইসলামি নির্দেশিত পন্থায় জীবন পরিচালনার পাশাপাশি আল্লাহ তায়ালার দরবারে বেশি বেশি দোয়া করা কথা বলেছেন।


ব্যথা দূর করার দোয়া-

بِسْمِ اللَّهِ أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

উচ্চারণ : বিসমিল্লাহি আউজু বিইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিং শাররি মা আজিদু ওয়া হাজিরু।

অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তার বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করি।

উপকার : হজরত উসমান বিন আবুল আস আসসাকাফি রা. বলেন, আমি হজরত রাসুলুল্লাহ সা.-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যা আমাকে অকেজো প্রায় করেছিল। হজরত রাসুলুল্লাহ সা. আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া বলো। -ইবনে মাজাহ : ৩৫২২

শারীরিক সুস্থতার জন্য দোয়া-

اَللَّهُمَّ عَافِنِىْ فِىْ بَدَنِى - اَللَّهُمَّ عَافِنِىْ فِىْ سَمْعِىْ - اَللَّهُمَّ عَافِنىِ فِىْ بَصَرِىْ – لَا اِلَهَ اِلَّا اَنْتَ

উচ্চারণ : আল্লাহুম্মা আ-ফিনি ফি বাদানি, আল্লাহুম্মা আ-ফিনি ফি সাময়ি, আল্লাহুম্মা আ-ফিনি ফি বাসারি, লা-ইলাহা ইল্লা আনতা

অর্থ : হে আল্লাহ, আমার দেহ সুস্থ রাখুন। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার শ্রবণ ইন্দ্রিয়ে। হে আল্লাহ, আমাকে সুস্থ রাখুন আমার দৃষ্টিশক্তিতে। আপনি ছাড়া কোনো উপাস্য নেই।

উপকার : হজরত আবদুর রহমান ইবনে আবু বকর রা. থেকে বর্ণিত, আমি আমার পিতাকে বললাম, আব্বাজান! আমি আপনাকে প্রতিদিন ভোরে ও সন্ধ্যায় তিনবার বলতে শুনি যে আপনি এই দোয়া পাঠ করছেন। তিনি বলেন, আমি হজরত রাসুলুল্লাহ সা.-কে এ বাক্যগুলো দ্বারা দোয়া করতে শুনেছি। সে জন্য আমিও তার নিয়ম অনুসরণ করতে ভালোবাসি। -(সুনানে আবু দাউদ : ৫০৯০)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ