বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

আল্লাহর অনুগ্রহ লাভের সহজ উপায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মহান আল্লাহ বান্দাদের প্রতি অনুগ্রহশীল। তিনি বান্দাদের ক্ষমা ও দয়া করতে ভালোবাসেন। পবিত্র কুরআনের একাধিক আয়াতে আল্লাহ নিজেকে দয়ালু ও অনুগ্রহশীল হিসেবে উল্লেখ করেছেন।

কিন্তু বান্দাদের মধ্যে তাদের জন্যই তিনি বেশি অনুগ্রহশীল যারা মহান আল্লাহর অনুগত এবং তাঁর অনুগ্রহ লাভের প্রত্যাশা করেন। আল্লাহর অনুগ্রহ লাভের দোয়া ও বিভিন্ন আমলের উল্লেখ রয়েছে হাদিসে। 

 ربِّ اغۡفِرۡ وَ ارۡحَمۡ وَ اَنۡتَ خَیۡرُ الرّٰحِمِیۡنَ

উচ্চারণ: ‘রব্বিগ ফির ওয়ারহাম ওয়াআনতা খায়রুর রা-হিমীন।’

অর্থ: ‘হে আমার রব! ক্ষমা করুন ও দয়া করুন, আর আপনিই তো সর্বশ্রেষ্ঠ দয়ালু।’ (সুরা মুমিনুন: ১১৮)

ক্ষমা ও অনুগ্রহ লাভের আরেকটি দোয়া আল্লাহ তাংয়ালা শিখিয়ে দিয়েছেন—

رَبَّنَا ظَلَمۡنَاۤ اَنۡفُسَنَا وَ اِنۡ لَّمۡ تَغۡفِرۡ لَنَا وَ تَرۡحَمۡنَا لَنَکُوۡنَنَّ مِنَ الۡخٰسِرِیۡنَ

উচ্চারণ: ‘রব্বানা জলামনা আনফুসানা ওয়াইল্লাম তাগফিরলানা ওয়াতারাহামনা লানাকুনান্না মিনাল খ-সিরিন।’

অর্থ: ‘হে আমাদের রব, আমরা নিজদের উপর জুলুম করেছি। আর যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন এবং আমাদেরকে দয়া না করেন তবে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব।’ (সুরা আরাফ: ২৩)

এই দোয়াটি আল্লাহ তায়ালা আদম আ.-কে শিখিয়ে দিয়েছিলেন এবং দোয়াটি পড়ে আদম আ.)ক্ষমা ও আল্লাহর অনুগ্রহ লাভ করেছিলেন। 

প্রসঙ্গত, আল্লাহর অনুগ্রহ লাভের বিশেষ একটি আমল রয়েছে। সেটি হলো- মানুষ ও অন্যান্য প্রাণীর প্রতি অনুগ্রহ করা। রাসুলুল্লাহ স. বলেছেন, ‘আল্লাহ তায়ালা দয়ালুদের প্রতি দয়া করেন। তোমরা জমিনে যারা বসবাস করছে তাদের প্রতি দয়া করো, তাহলে যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি দয়া করবেন।’ (সুনানে আবি দাউদ: ৪৯৪১)

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। 

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ