বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
এবারের হজে ৬৪০ কোটি লিটার পানি সরবরাহ করেছে সৌদি আরব ‘বাজেটের পরিধির চেয়ে নিত্য পণ্যের দাম কমার সংবাদ চায় জনগণ’  সরকারের ৫ বছরের মেগা কর্মপরিকল্পনা ‘ভারতে ধর্ম গ্রহণের স্বাধীনতা সবার জন্য সমান হওয়া উচিত’ ‘যোগ্য দায়িত্বশীল হতে প্রয়োজন আদর্শিক ও দক্ষতার উন্নয়ন’ আল আকসার ঐতিহাসিক নিদর্শন সরানোর অপচেষ্টা ইসরাইলের, হামাসের সতর্কবার্তা আর্থিক খাতে রাজনীতি নয়, সুশাসন নিশ্চিত করতে হবে: গাজী আতাউর রহমান ইলমি সংকট নিরসনে মাদরাসা দায়িত্বশীলদের জন্য কিছু কথা ১৮২ কোটি টাকা ব্যয়ে পুলিশের জন্য গাড়ি কিনছে সরকার দেশে বর্তমানে সবচেয়ে বড় চ্যালেঞ্জ দ্রুত কর্মসংস্থান সৃষ্টি: বাণিজ্যমন্ত্রী

কোনো জিনিস হারিয়ে গেলে যে আমল করতেন সাহাবায়ে কেরাম

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

বিভিন্ন সময় আমাদের মূল্যবান জিনিস হারিয়ে যায়। এমন কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ ও সালাত আদায়ের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাইতে বলা হয়েছে। ইরশাদ হয়েছে, ‘আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো।’ (সুরা : বাকারা, আয়াত : ৪৫)

কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা কর্তব্য।

হুজাইফা ইবনুল ইয়ামান রা. বর্ণনা করেছেন, রাসুল সা. যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস : ১৩১৯) 
তা ছাড়া কোনো জিনিস হারিয়ে গেলে একটি দোয়া পড়তে বলা হয়েছে। দোয়াটি হলো :

يَا هَادِيَ الضَّالِّ، وَرَادَّ الضَّالَّةِ ‌ارْدُدْ ‌عَلَيَّ ‌ضَالَّتِي بِعِزَّتِكَ وَسُلْطَانِكَ فَإِنَّهَا مِنْ عَطَائِكَ وَفَضْلِكَ

উচ্চারণ : ইয়া হাদিয়াদ দালাল, ওয়া রাদ্দাদ দাল্লাত; উরদুদ আলাইয়া দাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আতায়িকা ও ফাদলিক।

অর্থ : ‘হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার উসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’


আমল: আবদুল্লাহ ইবনে ওমর রা. বর্ণনা করেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ পড়ে এবং তাশাহুদ পড়ার পর উল্লিখিত দোয়াটি পাঠ করে।
(বাইহাকি, মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি, আল‌-ওয়াবিলুস সাইয়েব, পৃষ্ঠা : ১৯১)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ