শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

সর্বনিম্ন ফিতরা ১০০ টাকা : হাটহাজারী মাদরাসা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

চলতি রমজানে ( ১৪৪৫ হিজরি ) আল-জামিয়াতুল আহলিয়া দারুল উলূম মুঈনুল ইসলাম হাটহাজারী মাদরাসা জনপ্রতি সদকাতুল ফিতর সর্বনিম্ন ১০০ এবং সর্বোচ্চ ৪৯১০ টাকা নির্ধারণ করেছে।

মাদরাসার ফতোয়া ও ইসলামি আইন গবেষণা বিভাগ থেকে এক প্রকাশিত ফতোয়ায় ফিতরার এ বছরের মূল্য বিবৃত হয়েছে।

ফতোয়ায় উল্লেখ করা হয়েছে, সদকাতুল ফিতর আদায়ের সুবিধার্থে দ্রব্যের প্রচলিত পরিমাণ ও তার বাজার মূল্য নিম্নে প্রদত্ত হল:

আটা হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ১ কেজি ৬৩৫ গ্রাম । প্রতি কেজি আটার (ময়দা) বাজার মূল্য ৬০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৯৮.১০ টাকা। আদায়ের সুবিধার্থে ১০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

খেজুর হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি খেজুরের বাজার মূল্য ৩০০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৯৮১ টাকা। আদায়ের সুবিধার্থে ৯৮৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

কিসমিস হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি কিসমিসের বাজার মূল্য ৫৫০  টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ১৭৯৮.৫০ টাকা। আদায়ের সুবিধার্থে ১৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পনির হিসাবে জনপ্রতি ফিতরার পরিমাণ ৩ কেজি ২৭০ গ্রাম। প্রতি কেজি পনিরের বাজার মূল্য ১৫০০ টাকা। সুতরাং সদকাতুল ফিতর আদায় করতে হবে ৪৯০৫ টাকা। আদায়ের সুবিধার্থে ৪৯১০ টাকা নির্ধারণ করা হয়েছে।

প্রকাশিত ফতোয়ায় সংক্ষেপে সদকাতুল ফিতরের বিধানও তুলে ধরা হয়েছে।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ