শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

হারানো জিনিস ফিরে পেতে যে দোয়া ও আমল করবেন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

মানুষ মূল্যবান কিছু হারিয়ে ফেললে বা পছন্দের কোনো জিনিস হারিয়ে ফেললে মনঃকষ্টে ভোগেন। তাৎক্ষণিকভাবে স্থানীয় সরকারি দায়িত্বশীল বা পুলিশ প্রশাসনের সাহায্য নেন কেউ কেউ। এসব ব্যবস্থা নিতে ইসলাম নিষেধ করে না। পাশাপাশি এ সংক্রান্ত দোয়া ও আমলের উল্লেখ পাওয়া যায় সাহাবিদের জীবনে। যা আমরাও আমল করতে পারি। বস্তুত আল্লাহ চাইলে সবকিছুই সম্ভব এবং সাহাবিদের অনুসরণ সবসময় মঙ্গলজনক। 

আবদুল্লাহ ইবনে উমর রা. থেকে বর্ণিত, তিনি বলেন, ‘কারো কোনো কিছু হারিয়ে গেলে সে যেন অজু করার পর‌ দুই রাকাত নামাজ আদায় করে এবং তাশাহুদ পড়ার পর নিম্নোক্ত দোয়াটি পাঠ করে—

بسم الله يا هادي الضلال وراد الضالة اردد علي ضالتي بعزتك وسلطانك فإنها من عطائك وفضلك

‘বিসমিল্লাহি ইয়া হাদিয়াদ দ্বালাল, ওয়া রা-দ্দাদ দ্বাল্লাহ; উরদুদ আলাইয়া দ্বাল্লাতি, বিইজ্জাতিক ওয়া সুলতানিকা; ফাইন্নাহা মিন আত্বায়িকা ও ফাদ্বলিক।’

অর্থ: ‘আল্লাহর নামে শুরু। হে হারানো জিনিসের সন্ধানদাতা, হারানো বস্তু প্রত্যাবর্তনকারী; আপনার সম্মান ও ক্ষমতার ওসিলা দিয়ে প্রার্থনা করছি, আপনি আমাকে আমার হারানো জিনিসটি ফিরিয়ে দিন। এটি আপনার দান এবং অনুগ্রহ।’

(মুসান্নাফে ইবনে আবি শায়বা ও‌ তাবারানি; ইমাম হাকিম রহ. বলেন, এর বর্ণনাকারীগণ সকলেই নির্ভরযোগ্য মাদানি। ইমাম বায়হাকি বলেন, এটির সনদ হাসান। সূত্র: আল‌ ওয়াবিলুস সাইয়েব: ১৯১)

তবে রাসুলুল্লাহ স. যেকোনো বিপদাপদে নামাজে দাঁড়িয়ে যেতেন বলে হাদিসে প্রমাণিত। সুতরাং কোনো কিছু হারিয়ে গেলে দুই রাকাত সালাত আদায় করে আল্লাহর কাছে দোয়া করা যায়। যেমন—

لَا إِلَهَ إِلَّا أَنْتَ سُبْحَانَكَ، إِنِّي كُنْتُ مِنَ الظَّالِمِينَ

‘লাইলা-হা ইল্লা আনতা সুবহা-নাকা ইন্নি কুনতু মিনাজ্জালিমীন।’

অর্থ: ‘তুমি ছাড়া কোনো মাবুদ নেই, তুমি পবিত্র সুমহান। নিশ্চয়ই আমি সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত।’ (সুরা আম্বিয়া: ২১/৮৭) 

অথবা এই দোয়াও করা যায়—

إِنَّا لِلهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ اَللّٰهُمَّ أْجُرْنِيْ فِيْ مُصِيبَتِيْ وَأَخْلِفْ لِيْ خَيْرًا مِنْهَا

‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না লিল্লাহি রাজিউন। আল্লাহুম্মা'জুরনী ফী মুছীবাতী ওয়া আখলিফ লী খাইরাম মিনহা।’

অর্থ: ‘নিশ্চয়ই আমরা আল্লাহর জন্য এবং আমরা তার দিকেই ফিরে যাবো। হে আল্লাহ! আপনি আমাকে আমার এই মসিবতের প্রতিদান দিন এবং তার বদলায় আরো ভালো কিছু দিন।’ (সহিহ মুসলিম: ২১৬৬)

আল্লাহ তায়ালা আমাদের আমল করার তাওফিক দান করুন। আমিন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ