রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

হজের নতুন আইন কার্যকর করল সৌদি, ভাঙলে কঠোর শাস্তি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সৌদি আরবে পবিত্র হজ বিষয়ক নতুন আইন আজ রোববার (২ জুন) থেকে কার্যকর হয়েছে। যা আগামী ২০ জুন পর্যন্ত চলবে। যারা হজের নতুন আইন এবং নির্দেশনা ভঙ্গ করবেন তাদের বিরুদ্ধে এই কয়েকদিন কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নতুন আইন অনুযায়ী, যারা এ বছর অনুমতি ছাড়া হজ করবেন তাদের ১০ হাজার সৌদি রিয়াল জরিমানা করা হবে। যা বাংলাদেশি অর্থে প্রায় সাড়ে তিন লাখ টাকা।

অনুমতি ছাড়া কেউ যদি হজযাত্রীদের পরিবহণ করেন তাহলে তাদের ছয় মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার রিয়াল জরিমানা করা হবে। যা বাংলাদিশ অর্থে ১৫ লাখ টাকারও বেশি।

সৌদি আরব ঘোষণা দিয়েছে এবার অনুমতি ছাড়া কাউকে হজ করতে দেওয়া হবে না। অনুমতি ছাড়া কেউ মক্কা, পবিত্র স্থান, হারামাইন ট্রেন স্টেশন, নিরাপত্তা চৌকি, স্ক্রিনিং সেন্টার এবং অস্থায়ী চেকপয়েন্টগুলোর কাছে যেতে পারবেন না।

সৌদিতে যেসব প্রবাসী বসবাস করেন তারা যদি অনুমতি ছাড়া হজ করতে যান এবং আটক হন তাহলে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হবে এবং নির্দিষ্ট একটি সময়ের জন্য আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

এছাড়া অনুমতি ছাড়া যারা হজযাত্রীদের পরিবহণ করবে তাদের প্রথমে জেলে পাঠানো হবে। সেখানে তাদের ছয় মাস আটকে রাখা হবে। এরপর ফেরত পাঠানো হবে নিজ দেশে। এসব ব্যক্তিদেরও একটি নির্দিষ্ট সময় পর্যন্ত আর সৌদিতে প্রবেশ করতে দেওয়া হবে না।

টুরিস্ট ভিসায় করা যাবে না হজ

টুরিস্ট ভিসায় কেউ হজ করতে পারবে না বলে স্পষ্টভাবে জানিয়েছে সৌদি আরব। যাদের টুরিস্ট ভিসা আছে তাদের ২ জুন থেকে ২১ জুন পর্যন্ত মক্কার বাইরে থাকতে নির্দেশনা দেওয়া হয়েছে।

সৌদি জানিয়েছে, এখন পর্যন্ত ২০ হাজার জনকে পাওয়া গেছে যারা হজের আইন ভঙ্গ করেছেন।সূত্র: খালিজ টাইমস

হাআমা/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ