সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৬ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
মারকাজুশ শাইখ আরশাদ আল-মাদানী ঢাকায় ইফতা বিভাগে ভর্তি চলছে পটিয়া মাদরাসার মুহতামিম মাওলানা আবু তাহের নদভী আর নেই কওমি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিচ্ছে আস-সুন্নাহ, পুরস্কার ৪৫ লক্ষ টাকার স্বচ্ছতা নিশ্চিতে ফেনীর সব তেল পাম্পে ট্যাগ অফিসার নিয়োগ ৯ এপ্রিল বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে সাধারণ ছুটি ঘোষণা ভালো থাকিস বন্ধু ‎প্রাণের সিকান্দার! মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান আলোকিত সমাজ বিনির্মাণে মাওলানা শাহ তৈয়্যেব আশরাফের বহুমুখী খেদমত কেন শিক্ষকতা বিমুখ হচ্ছেন মেধাবী কওমি তরুণরা? নারায়ণগঞ্জের জামিয়া আরাবিয়া দারুল উলুম বাগে জান্নাতে ভর্তি কার্যক্রম চলছে

ডেঙ্গু ও অসুস্থতা থেকে বাঁচার দোয়া ও আমল

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

চলতি বছর ১৬৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে ডেঙ্গু। হাসপাতালে ভর্তি হয়েছেন ৩০ হাজার ৯৩৮ জন। শুধু বাংলাদেশই নয়, বিশ্বের বিভিন্ন দেশে মানুষের মৃত্যু হচ্ছে ডেঙ্গুতে।

এ ধরনের ভাইরাস থেকে নিজেকে ও পরিবারকে নিরাপদ রাখতে দোয়া শিখিয়ে দিয়েছেন রাসূল সা.। সঠিক চিকিৎসার পাশাপাশি এ দোয়াগুলোও পাঠ করা যায় ভাইরাসজনিত বিভিন্ন রোগ থেকে পরিত্রাণ পেতে।

হজরত আব্দুল আজিজ রহ. বর্ণনা করেন, ‘আমি ও সাবিত একবার হজরত আনাস ইবনু মালিক রা.-এর কাছে গেলাম। সাবিত বললেন, হে আবু হামজা! আমি অসুস্থ হয়ে পড়েছি। তখন আনাস রা. বললেন, আমি কি তোমাকে নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যা দিয়ে অসুস্থ ব্যক্তিকে ফুঁ দিয়েছিলেন তা দিয়ে ফুঁ দেবো? তিনি বললেন, ‘হ্যাঁ’। তখন আনাস রা. পড়লেন-

اللَّهُمَّ رَبَّ النَّاسِ مُذْهِبَ الْبَاسِ اشْفِ أَنْتَ الشَّافِي لاَ شَافِيَ إِلاَّ أَنْتَ شِفَاءً لاَ يُغَادِرُ سَقَمًا

আল্লাহুম্মা রাব্বান-নাসি, মুজহিবাল বাসি, ইশফি আনতাশ-শাফি, লা শাফিয়া ইল্লা আনতা শিফায়ান লা ইয়ুগাদিরু সাকামা। (বুখারি; মুসলিম)

অর্থ: হে আল্লাহ! আপনি মানুষের রব, রোগ নিরাময়কারী। (আপনি) আরোগ্য দান করুন, আপনি আরোগ্য দানকারী। আপনি ছাড়া আর কেউ আরোগ্য দানকারী নেই। এমন আরোগ্য দান করুন, যা কোনো রোগ অবশিষ্ট রাখে না।

কারও জটিল বা কঠিন রোগ হলে অবশ্যই চিকিৎসা গ্রহণ করতে হবে। তবে পাশাপাশি রসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শেখানো দোয়াগুলোর আমলও যথাযথভাবে করা জরুরি। আর তাতে মহান আল্লাহর অনুগ্রহে মানুষ রোগ-ব্যাধি থেকে দ্রুত সুস্থতা লাভ করবে, ইনশাআল্লাহ।

আরেকটি দোয়া, যা পবিত্র কুরআনে বর্ণিত হয়েছে-

দোয়াটি-

رَبِّ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنتَ أَرْحَمُ الرَّاحِمِينَ

উচ্চারণ- রাব্বি আন্নি মাসসানিয়ায যুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন।

অর্থ- হে আমার প্রভু! আমি দুঃখে কষ্টে পতিত হয়েছি, তুমিইতো দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু। (সূরা আম্বিয়া : আয়াত ৮৩)

বিখ্যাত সাহাবি হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত হাদিসে মহান আল্লাহর প্রিয় হাবিব সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘যে ব্যক্তি সকাল ও সন্ধ্যা এই দোয়া ৩ বার পড়বে, মহান আল্লাহ তাকে বিষাক্ত ও কষ্টদায়ক প্রাণীর অনিষ্ট থেকে রক্ষা করবেন। (তিরমিজি: ৩৬০৪)।

দোয়াটি হলো-

أَعُوذُ بِكَلِمَاتِ اللهِ التَّامَّةِ مِنْ شَرِّ مَا خَلَقَ

আউজু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক।

অর্থ: আমি আল্লাহর পরিপূর্ণ কালেমার মাধ্যমে প্রত্যেক শয়তান, বিষাক্ত প্রাণী এবং প্রত্যেক কুদৃষ্টির অনিষ্ট থেকে আশ্রয় চাইছি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ