শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

যেসব কারণে দোয়া কবুল হয় না

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বিখ্যাত বুজুর্গ হজরত ইবরাহিম বিন আদহাম রহ. একবার তিনি বসরার বাজার দিয়ে যাওয়ার সময় লোকজন তাকে ঘিরে ধরল। তাকে বলল, ‘আমরা দোয়া করি, কিন্তু কবুল হয় না। আমাদের এমন অবস্থা কেন?’

উত্তরে তিনি বললেন, তোমাদের অন্তরগুলো মরে গেছে। ফলে তোমাদের দোয়া কবুল হয় না।

অন্তর মরে যাওয়ার ১০টি কারণ-

১. তোমরা আল্লাহর পরিচয় পেয়েছ কিন্তু তার হক আদায় করোনি।

২. তোমরা বলে থাক যে, তোমরা আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে ভালোবাসো। কিন্তু তার সুন্নত ও আদর্শকে পরিত্যাগ করেছ।

৩. তোমরা কুরআন পাঠ করেছ কিন্তু তদনুযায়ী আমল করোনি।

৪. তোমরা আল্লাহর নেয়ামত ভোগ করছ প্রতিনিয়ত, কিন্তু তার শুকরিয়া আদায় করোনি।

৫. তোমরা বলেছ যে, শয়তান তোমাদের দুশমন কিন্তু তাকে সমর্থন করেছ সমসময়।

৬. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জান্নাত সত্য, কিন্তু তার জন্য আমল করোনি।

৭. তোমরা স্বীকৃতি দিয়েছ যে, জাহান্নাম সত্য, কিন্তু তা থেকে আত্মরক্ষার ব্যবস্থা করোনি।

৮. তোমরা স্বীকার করেছ যে, মৃত্যু অবধারিত সত্য। কিন্তু তার জন্য প্রস্তুতি গ্রহণ করোনি।

৯. ঘুম থেকে জেগেই তোমরা অন্যের দোষ-ত্রুটি নিয়ে সমালোচনা শুরু করেছ, কিন্তু নিজের দোষের কথা বেমালুম ভুলে গেছ।

১০. তোমরা তোমাদের মৃতদের দাফন করেছ কিন্তু তাদের থেকে শিক্ষা নাওনি। (তাফসিরে কুরতুবি : ২/২০৮; হিলয়াতুল আওলিয়া : ৬/২৫৪)

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ