শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

ফতুল্লায় এসলাহি মাহফিলের প্রধান মেহমান আফফান মনসুরপুরী, কাল আসছেন বসুন্ধরা মাদরাসায়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে বার্ষিক এসলাহি মাহফিলে প্রধান মেহমান হিসেবে উপস্থিত থাকবেন আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)। বুধবার রাতে এ মাহফিল অনুষ্ঠিত হবে। পরে তিনি মাদানীনগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।

এ ছাড়া বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাজু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। ফকিহুল হিন্দ, কুতুবুল আলম হজরত শায়খুল ইসলাম হোসাইন আহমাদ মাদানী (রহ.)-এর নাতি তিনি।

এসব খবর নিশ্চিত করেছেন সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.)-এর খলিফা মুফতি রুহুল আমিন।

মুফতি রুহুল আমিন আওয়ার ইসলামকে জানান, সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.) বুধবার সকাল সাড়ে ১০টায় সিলেট থেকে হজরত শাহজালাল বিমান বন্দরে অবতরণ করেন। সেখান থেকে রাজধানীর যাত্রাবাড়ী মদিনা মারকাজ মসজিদে জহুরের নামাজ পড়বেন এবং এসলাহি বয়ান করবেন। রাতে নারায়ণগঞ্জের ফতুল্লার মাদানী হাউজিংয়ে এসলাহি বার্ষিক মাহফিলে বয়ান করবেন। পরে মাদানী নগর মাদরাসায় রাত্রিযাপন করবেন।

তিনি আরো জানান, বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মারকাযু ফিকরিল ইসলামি, বসুন্ধরায় একটি অনুষ্ঠানে যোগ দেবেন। পরে বিকাল ৪টায় হজরত শাহজালাল বিমান বন্দর থেকে ভারতের উদ্দেশে রওনা দেবেন।

আওলাদে রাসুল (সা.) খতিবুল হিন্দ, সদরুল মুদাররিস সাইয়্যেদ আফফান মনসুরপুরী (হাফি.) ৭ নভেম্বর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে অবতরণ করেন। ৮ নভেম্বর (শুক্রবার) যশোর মাসনা মাদরাসায় জুমায় খুতবা দেন এবং বয়ান করেন। ৯ নভেম্বর (শনিবার) থেকে ১২ নভেম্বর মঙ্গলবার পর‌্যন্ত সিলেট বিভাগের বিভিন্ন জেলায় দস্তরবন্দি ও এসলাহি মাহফিল করেন।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ