রবিবার, ২৬ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১২ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

এবার কুয়েতে বাংলাদেশি হাফেজ আনাসের বিশ্বজয়

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

বাংলাদেশি ক্ষুদে হাফেজ আবারও পবিত্র কোরআন প্রতিযোগিতায় বিশ্বজয় করেছেন। কুয়েতে অনুষ্ঠিত ১৩তম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশের হাফেজ আনাস মাহফুজ। বিশ্বের ৭৪টি দেশের প্রতিযোগীদের সঙ্গে লড়াই করে বাংলাদেশের জন্য এই গৌরব বয়ে এনেছেন তিনি।

আট থেকে ১২ বছরের ছিগারুল হুফফাজ (শিশু হাফেজদের গ্রুপ) গ্রুপে প্রথম স্থান অর্জন করেন আনাস। তিনি রাজধানীর মিরপুরের মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।

মঙ্গলবার স্থানীয় সময় বাদ মাগরিব ফলাফল ঘোষণা করা হয়। এতে কোরআন প্রতিযোগিতায় প্রথম হিসেবে হাফেজ আনাসের নাম ঘোষণা করা হয়। আর কেরাত প্রতিযোগিতায় ঘোষণা করা হয় কারি আবু জর গিফারীর নাম।

এর আগে কুয়েতের ধর্ম মন্ত্রণালয় আয়োজিত এই প্রতিযোগিতায় অংশ নেন বাংলাদেশের বিশ্বজয়ী হাফেজ সালেহ আহমদে তাকরিম, হাফেজ আনাস মাহফুজ এবং কারি আবু জর গিফারী। কুয়েতের ক্রাউন প্লাজায় তিনটি ভিন্ন ভিন্ন গ্রুপে এবার অনুষ্ঠিত হয়েছে এই প্রতিযোগিতার ১৩তম আসর।

এর আগে গত ৩০ অক্টোবর তুরস্কে অনুষ্ঠিত নবম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় প্রথম হন বাংলাদেশের হাফেজ মুয়াজ মাহমুদ। মুয়াজও মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামীর শিক্ষার্থী।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ