শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

এবারও ঢাকা-চট্টগ্রামে হজ প্রশিক্ষণ দেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

আসন্ন হজ মৌসুমকে সামনে রেখে আস-সুন্নাহ ফাউন্ডেশন এবারও ঢাকা ও চট্টগ্রামে দিনব্যাপী হজ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করতে যাচ্ছে। 

সোমবার (১৪ এপ্রিল) রাতে সংস্থাটির প্রতিষ্ঠাতা ও বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শায়খ আহমাদুল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেইজে দেওয়া এক পোস্টে তিনি লিখেন, “আপনি যে এজেন্সির সাথেই হজে যান না কেন, আমরা চাই আপনার হজ সহজ, সুন্দর ও মাবরুর হয়ে উঠুক।” সেই লক্ষ্যেই পূর্বের ধারাবাহিকতায় আস-সুন্নাহ ফাউন্ডেশন হজ প্রশিক্ষণ কর্মশালা ২০২৫ আয়োজন করা হচ্ছে।

কর্মশালার সময় ও স্থান:

ঢাকা:
স্থান: কৃষিবিদ ইনস্টিটিউট, কৃষি খামার সড়ক, ফার্মগেট
তারিখ ও সময়: ১ মে ২০২৫, বৃহস্পতিবার, সকাল ৯টা থেকে বিকেল ৪টা

চট্টগ্রাম:
স্থান: ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, শহীদ সাইফুদ্দিন খালেদ রোড
তারিখ ও সময়: ৩ মে ২০২৫, শনিবার, সকাল ৯টা থেকে দুপুর ৪টা


কী থাকছে প্রশিক্ষণে:
এই কর্মশালায় হজ, উমরা ও মদিনা জিয়ারতের পূর্ণাঙ্গ কার্যক্রম ও পদ্ধতি প্রেজেন্টেশনের মাধ্যমে দেখানো হবে। নারী হাজীদের জন্যও আলাদা প্রজেক্টরের মাধ্যমে প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। এছাড়াও স্ন্যাকস এবং হজের সময় সঙ্গে রাখার জন্য একটি সংক্ষিপ্ত হজ গাইড প্রদান করা হবে।

প্রবেশ ও অংশগ্রহণ:
এই প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণ একেবারেই বিনামূল্যে। আগ্রহীদের জন্য একটি গুগল ফর্মে রেজিস্ট্রেশন করতে বলা হয়েছে: https://forms.gle/ooWpbfpbPSZYacBv6

আস-সুন্নাহ ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আবেদন যাচাই শেষে নির্বাচিত অংশগ্রহণকারীদের মোবাইল ফোনে কল অথবা এসএমএসের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে।

হজযাত্রীদের জন্য এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রমের প্রশংসা করেছেন অনেকেই, যা হজের বিভিন্ন রীতি ও করণীয় সম্পর্কে সঠিক ও বাস্তবসম্মত ধারণা পেতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ