শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৭ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

পাপ ও পুণ্যের বোঝা বহন করবে যারা

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

মানুষের ওপর যেসব কারণে বিপদ আসে, তার অন্যতম হলো গুনাহ। গুনাহর কারণে জলে-স্থলে বিপর্যয় নেমে আসে। তার প্রভাব মানুষের জীবনযাত্রায় পড়ে। সর্বত্র অশান্তি ও নিরাপত্তাহীনতা ছড়িয়ে পড়ে।

পবিত্র কোরআনে মহান আল্লাহ তাঁর বান্দাদের এ ব্যাপারে সতর্ক করেছেন। ইরশাদ হয়েছে, ‘মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সমুদ্রে ফাসাদ প্রকাশ পায়। যার ফলে আল্লাহ তাদের কতিপয় কৃতকর্মের স্বাদ তাদের আস্বাদ করান, যাতে তারা ফিরে আসে। (সুরা : রুম, আয়াত : ৪১)
শুধু সতর্ক করেই শেষ করেননি, বরং পূর্ববর্তীদের যারা মহান আল্লাহর নাফরমানি করেছে, তাদের পরিণাম কী হয়েছে, তা দেখার জন্য ভ্রমণ করারও নির্দেশ দিয়েছেন।

এর পরের আয়াতেই মহান আল্লাহ বলেছেন, ‘বলো, তোমরা জমিনে ভ্রমণ করো। অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কিরূপ হয়েছিল। তাদের বেশির ভাগই ছিল মুশরিক।’ (সুরা : রুম, আয়াত : ৪১-৪২)
তাই মুমিনের উচিত সব ধরনের গুনাহ থেকে বিরত থাকা এবং গুনাহর কাজে কাউকে সহযোগিতা করা থেকে সতর্ক থাকা।

কারণ ইসলামে পরস্পর সহযোগিতার ভিত্তি হলো তাকওয়া। সৎকাজে একে অপরকে সহযোগিতা করা জরুরি। তবে গুনাহর কাজে তথা আল্লাহর নাফরমানির কাজে সহযোগিতা করা নিষেধ। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘সৎকর্ম ও তাকওয়ায় তোমরা পরস্পরের সহযোগিতা করো। মন্দকর্ম ও সীমা লঙ্ঘনে পরস্পরের সহযোগিতা কোরো না।

আর আল্লাহকে ভয় করো। নিশ্চয়ই আল্লাহ আজাব প্রদানে কঠোর।’ (সুরা : মায়িদা, আয়াত : ২)
গুনাহর কাজে সহযোগিতার সবচেয়ে ভয়ংকর দিক হলো, তা বান্দার আমলনামায় বহুগুণে গুনাহ যোগ করতে থাকে, তার সহযোগিতার কারণে যদি কোনো গুনাহর প্রচলন ঘটে যায়, তাহলে মানুষ যত দিন সে গুনাহে লিপ্ত থাকবে, সাহায্যকারী তত দিন গুনাহে লিপ্ত সব মানুষের গুনাহের সমপরিমাণ গুনাহের ভাগীদার হবে। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রসূলুল্লাহ (সা.) বলেন, যে ব্যক্তি হেদায়েতের দিকে ডাকে, সে তার অনুসারীদের সমপরিমাণ সওয়াব পাবে এবং তাতে তার অনুসারীদের পুরস্কারে কোনোরূপ ঘাটতি হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে আহ্বান করে, তার জন্য তার অনুসারীদের সমপরিমাণ গুনাহ হয় এবং এতে তার অনুসারীদের পাপের বোঝা কিছুমাত্র কমবে না।’ (ইবনে মাজাহ, হাদিস : ২০৬)

অন্য হাদিসে ইরশাদ হয়েছে, আবদুল্লাহ (রা.) বলেন, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, যদি কোনো ব্যক্তি অত্যাচারিত হয়ে খুন হয়, তাহলে সেই খুনের একাংশ (পাপ) আদম (আ.)-এর প্রথম পুত্রের (কাবিল) ওপর বর্তায়। কেননা সে সর্বপ্রথম খুনের প্রথা প্রচলন করেছিল। (মুসলিম, হাদিস : ৪২৭১)

অতএব, আমাদের সবার দায়িত্ব গুনাহ থেকে বিরত থাকা এবং আল্লাহ অসন্তুষ্ট হন এমন কাজে অংশগ্রহণের মাধ্যমে কাউকে সহযোগিতা করা থেকে বিরত থাকা।

এনএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ