বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

অবহেলিত ও অনালোচিত ইবাদত ওয়াকফ, আসুন এর প্রতি যত্নবান হই

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| শায়খ আহমাদুল্লাহ ||

ওয়াকফ ইসলামি অর্থনীতির এক গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। এটি সদাকায়ে জারিয়ামূলক এক স্থায়ী ইবাদতও। একটি ভালো কাজের ধারা যেন টেকসই হয়, তার জন্য ওয়াকফের কোনো বিকল্প নেই।
মুসলমানদের হাজার বছরের ইতিহাসে বহু ভালো কাজ ওয়াকফের ওপর দাঁড়িয়ে আছে। 

উসমান (রা.)-এর বাগান দান, খায়বারে উমর (রা.)-এর জমি দান, পানি সংকট নিরসনে বিভিন্ন সাহাবির কূপ দান ওয়াকফের উৎকৃষ্ট নমুনা।

মানুষ মারা গেলে তার সকল আমলের পথ বন্ধ হয়ে যায়, তবে খোলা থাকে সদাকায়ে জারিয়ার পথ। এটাই ওয়াকফ।

আজকাল আমাদের সমাজে ওয়াকফ করার উদ্দীপনা কমে গেছে। অথচ প্রাতিষ্ঠানিক সম্পত্তির দিক থেকে গোটা ভারতবর্ষের তৃতীয় সর্বোচ্চ সম্পত্তির মালিক ভারতীয় ওয়াকফ বোর্ড। 

বাংলাদেশেও ওয়াকফকৃত সম্পত্তি কম নয়। কিন্তু এগুলো পরিচালনার জন‍্য যে অথরিটি আছে, তাদের দুর্নীতি, অনিয়ম ইত্যাদির কারণে ওয়াকফের প্রতি মানুষের আগ্রহ হ্রাস পাচ্ছে। 

পরিবর্তিত বাংলাদেশে এই অনিয়ম বন্ধ করে যদি ওয়াকফ ব্যবস্থাপনাকে আধুনিকীকরণ ও সহজ করা যায়, তবে জনগণ ওয়াকফের ব্যাপারে নতুন করে উদ্বুদ্ধ হবে। 

ওয়াকফের মাধ্যমে শত-সহস্র দাতব্য প্রতিষ্ঠান, যেমন : মসজিদ, মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল ইত্যাদি প্রতিষ্ঠা করা সম্ভব। 

তাই আসুন, ইসলামের অবহেলিত ও অনালোচিত এই ইবাদতের প্রতি আমরা যত্নবান হই, আমাদের সম্পদের একটা অংশ ওয়াকফ করে যাই; এতে একদিকে যেমন আমরা সদাকায়ে জারিয়ার সওয়াব পাব, পাশাপাশি এর মাধ্যমে দেশ ও জাতির বিপুল কল্যাণ সাধিত হবে ইনশাআল্লাহ।

লেখক: বিশিষ্ট দাঈ ও চেয়ারম্যান, আস-সুন্নাহ ফাউন্ডেশন

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ