বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬ ।। ২৮ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৫ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানে ফের হামলা যুক্তরাষ্ট্রের, বিভিন্ন এলাকায় বিস্ফোরণ জাতির আকাঙ্ক্ষা-প্রত্যাশা পূরণে এবারের বাজেট: অর্থমন্ত্রী ওমান উপকূলে ভারতীয় জাহাজে যুক্তরাষ্ট্রের হামলা, নিখোঁজ ৩ দুপুরের মধ্যে ৭ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা তুচ্ছ ঘটনায় রণক্ষেত্র ভৈরব, ওসিসহ আহত অর্ধশতাধিক বানিয়াচংয়ে ইসলামী সংগ্রাম পরিষদের ৫১ সদস্যের কমিটি গঠন জৈন্তাপুর উপজেলা জমিয়তের সভাপতির ইন্তেকাল, কেন্দ্রীয় কমিটির শোক ‘আদর্শবান ও প্রশিক্ষিত কর্মীরাই একটি সংগঠনের প্রকৃত শক্তি’ শুক্রবার মসজিদে হারাম ও মসজিদে নববীতে খুতবা দেবেন যে দুই শায়খ বাংলাদেশের হজ ব্যবস্থাপনায় সৌদি হজমন্ত্রীর ভূয়সী প্রশংসা

তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করা যাবে?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

প্রশ্ন: তাওয়াফের সময় কুরআন তিলাওয়াত করার কী বিধান? 

উত্তর: তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করা জায়েজ হলেও তখন তিলাওয়াত না করে দোয়া, জিকির-আযকার করাই উত্তম। বিশেষত যে সকল দোয়া, জিকির হাদিস, আছারে বর্ণিত হয়েছে, সম্ভব হলে সেগুলো পড়াই ভালো। 

ইয়াহইয়া আলবাক্কা রহ. বলেন- আবদুল্লাহ ইবনে উমর রা. এক ব্যক্তিকে তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করতে দেখে তাকে বারণ করেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫৪২৪)

লায়ছ রহ. থেকে বর্ণিত, মুজাহিদ রহ. সম্পর্কে তিনি বলেন- তিনি তাওয়াফ অবস্থায় কুরআন তিলাওয়াত করা পছন্দ করতেন না। বরং সে (তাওয়াফের সময়) আল্লাহর জিকির, হামদ ও তাকবির বলবে। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ১৫৮৭৮ দারু কুনূযিল ইশাবীলিয়া প্রকাশিত)

অতএব কেউ তাওয়াফের সময় কুরআন খতমের নিয়ত করে থাকলেও তার জন্য উত্তম হবে তখন কুরআন তিলাওয়াত না করে দোয়া ও জিকির-আযকার করা। 

অবশ্য তাওয়াফের বাইরে অন্য সময় মসজিদে হারামে বা মক্কায় অবস্থানকালে সে তার কুরআন খতমের নিয়তটি পূরণ করে নিতে পারে। মক্কায় অবস্থানকালে অধিক পরিমাণে তিলাওয়াত করা, সম্ভব হলে পূর্ণ কুরআন কারীম খতম করা উত্তম। 

তাবেয়ি ইবরাহীম নাখায়ী রহ. বলেন, তারা (সাহাবা-তাবেয়ীরা) মক্কায় প্রবেশের পর সেখান থেকে প্রত্যাবর্তনের আগে কুরআন মাজীদের খতম করাকে পছন্দ করতেন। (মুসান্নাফে ইবনে আবী শাইবা, বর্ণনা ৮৮৬২)

সূত্র: আততাজনীস ওয়াল মাযীদ ২/৪৬৮; ফাতহুল কাদীর ২/৩৯০; মানাসিকে মোল্লা আলী আলকারী, পৃ. ১৬৭, ২৫২;  রদ্দুল মুহতার ২/৪৯৭

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ