শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

সিলেট থেকে ছেড়ে গেল প্রথম হজ ফ্লাইট

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

সিলেট থেকে মদিনার উদ্দেশে হজের প্রথম ফ্লাইট যাত্রা শুরু করেছে। বাংলাদেশ বিমানের বিজি-২৩৭ ফ্লাইট ৪০৮ জন হজযাত্রী নিয়ে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে।

বুধবার (১৪ মে) বিকেল সাড়ে ৫টায় এই ফ্লাইটের উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (বিমান) মো. সফিউল আলম।

এ বছর সিলেট থেকে মোট ৫টি সরাসরি হজ ফ্লাইট পরিচালিত হবে। এর মধ্যে আজকের ফ্লাইটটি ছিল প্রথম। বাকি ৪টি ফ্লাইট যথাক্রমে ২৩, ২৫, ২৬ ও ২৯ মে সিলেট-জেদ্দা রুটে পরিচালিত হবে। সিলেটের হজযাত্রীরা এবারের ফ্লাইটের সার্বিক ব্যবস্থাপনায় বেশ সন্তুষ্ট এবং তারা ভবিষ্যতে সিলেট থেকে সরাসরি ফ্লাইটের সংখ্যা আরও বাড়ানোর দাবি জানিয়েছেন।

এবার সিলেট থেকে মোট ২ হাজার ৭০০ জন হজযাত্রী সৌদি আরব যাচ্ছেন, এর মধ্যে ২ হাজার ৯০ জন সিলেট থেকে সরাসরি মদিনার উদ্দেশে রওনা দেবেন। বাকিরা ঢাকা বিমানবন্দর হয়ে সৌদি আরব যাবেন।

এর আগে সিলেট থেকে হজ ফ্লাইট পরিচালিত হলেও এবার সরাসরি মদিনার উদ্দেশে ফ্লাইট চালু হওয়ায় এখানকার স্থানীয় হজযাত্রীরা অনেক খুশি।

সিলেট-মদিনা হজ ফ্লাইটের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি মো. সফিউল আলম বলেন, এ বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১০০ জন হজযাত্রী সৌদি আরব যাবেন এবং সিলেট থেকে ২ হাজার ৭০০ জন হজে অংশগ্রহণ করবেন।

তিনি আরও বলেন, হজযাত্রীদের যাত্রা যাতে কোনো ধরনের সমস্যা ছাড়াই সম্পন্ন হয় এবং এটি তাদের জন্য আরামদায়ক হয়, সেজন্য মন্ত্রণালয় এবং বিভিন্ন সংস্থা একযোগে কাজ করছে। সরকার সব পর্যায়ে হজযাত্রীদের সেবা নিশ্চিত করতে মনিটরিং করছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ। তিনি বলেন, আজকের দিনটি সিলেটবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সিলেট থেকে সরাসরি মদিনায় ফ্লাইট চালু হওয়ায় হজযাত্রীদের জন্য অনেক সহজ হয়েছে। আমাদের লক্ষ্য হচ্ছে, যাত্রীদের যাত্রা যেন নির্বিঘ্ন এবং নিরাপদ হয়, সেজন্য সব প্রস্তুতি নেওয়া হয়েছে। হজযাত্রীদের সেবায় আমরা সর্বদা প্রস্তুত। আমাদের সব কর্মকর্তারা সিলেট বিমানবন্দর ও সেবা ব্যবস্থাপনাকে উন্নত করতে কাজ করছেন।

হজ এজেন্সি অব বাংলাদেশ (হাব) সূত্রে জানা যায়, এবারের হজযাত্রীদের জন্য রোড টু মক্কা কর্মসূচি চালু করা হয়েছে। এর আওতায়, ঢাকায় যাত্রীদের ইমিগ্রেশন প্রক্রিয়া সম্পন্ন হবে। তবে, সিলেট থেকে যাত্রা করা হজযাত্রীদের ইমিগ্রেশন সৌদি আরবে, অর্থাৎ মদিনা বা জেদ্দায় অনুষ্ঠিত হবে। এই ব্যবস্থা হজযাত্রীদের জন্য যাত্রা সহজ ও নির্বিঘ্ন করে তুলবে বলে আশা করা হচ্ছে।

প্রসঙ্গত, হজ যাত্রীদের যাত্রা আরও নিরাপদ ও সুবিধাজনক করতে সরকারের পক্ষ থেকে কয়েকটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি হজ যাত্রীদের জন্য সমস্ত কার্যক্রমের সার্বিক তদারকি করবে, যাতে তাদের যাত্রা শান্তিপূর্ণ ও আরামদায়ক হয়।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ