শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ।। ২৮ কার্তিক ১৪৩৩ ।। ৩ জমাদিউস সানি ১৪৪৮

শিরোনাম :
প্রতিহিংসা-প্রতিশোধ সমাজ ও রাষ্ট্রকে দুর্বল করে: রাষ্ট্রপতি ভাঙ্গায় সামাজিক সমস্যা সমাধানে ইমাম-আলেমদের ভূমিকা নিয়ে আলোচনা সভা শনিবার  মুফতি তাকী উসমানীর বাংলাদেশ সফরে আলেম সমাজের প্রত্যাশা লাশ গোসলের সময় শরীর থেকে নাপাক বের হলে করণীয় বোরগাঁও আশরাফুল উলুম মাদরাসার ৬০ বছর পূর্তি সম্মেলন ৩ ফেব্রুয়ারি ‘অনুমতি ছাড়া ছবি ব্যবহার করলে কেয়ামতের দিন আল্লাহর দরবারে অভিযোগ করব’ ‘এমপির বাড়িতে হামলা সরকারের নিরাপত্তা ব্যর্থতার প্রমাণ’ ময়মনসিংহে ৯ দিনব্যাপী ইসলামি বইমেলা শুরু মুফতি তাকী উসমানীর সফর উপলক্ষে শুক্রবার প্রেস ব্রিফিং ফ্যাসিবাদী অপশক্তি ফের মাথাচাড়া দিচ্ছে, কঠোর পদক্ষেপ নিন: খেলাফত মজলিস

প্রথম বার হজরত শাহজালালের (রহ.) মাজারে ‘শিরকমুক্ত’ ওরস!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

ওরস মানেই শিরকের ছড়াছড়ি। মিলাদ জিকির তসবিহ তেলাওয়াতের পাশাপাশি গান-বাজনা, হই-হুল্লোড়ের সাথে মদ বা গঞ্জিকা সেবনও চলে। সাধারণত এভাবেই মাজারগুলোতে চলে ওরস। এভাবেই ওলিকুল শিরোমনি হজরত শাহজালাল রহ.-এর দরগাহতেও ওরস পালিত হয়ে আসছে। তবে এবারই প্রথম অনেকটা শিরকমুক্তভাবে পালিত হচ্ছে ওরস। এতোটা অনৈসলামিক কার্যক্রমমুক্ত ওরসের কথা কেউ মনে করতে পারছেন না। 

রোববার (১৮ মে) শুরু হওয়া দুই দিনের ওরস চলছে মদ-গাজা গানবাজনা ছাড়াই। এবার আর মাজারের বিভিন্ন অংশে সামিয়ানা টানিয়ে বিভিন্ন স্থান থেকে আসা ভক্ত-অনুরাগীর ‘নিজস্ব আস্তানা’ নেই। শত শত ভক্ত অনুরাগী আসছেন, জিয়ারত করছেন, দোয়া দরুদ পাঠ করছেন, ঘুরছেন দেখছেন এবং ফিরেও যাচ্ছেন। কেউ কেউ আবার অবস্থানও নিচ্ছেন কিছু সময়ের জন্য।

রোববার সকাল ১০টায় হযরত শাহজালাল (র.) এর মাজারে গিলাফ ছড়ানোর মাধ্যমে শুরু হয় ৭০৬তম বার্ষিক ওরস। এরপর থেকেই শুরু হয়েছে তেলাওয়াত, গজল, হামদ, নাত ইত্যাদি। ভক্ত অনুরাগীদের আনাগোনাও সময় গড়ানোর সাথে সাথে বাড়তে থাকে।

মাজার প্রাঙ্গণ ঘুরে দেখা গেছে, অন্যান্য বছরের ওরসের তুলনায় জনসমাগম কিছুটা কম, তবে পরিবেশ পরিচ্ছন্ন। কোনো অনৈসলামি কার্যকলাপ নেই। সন্ধ্যার পর থেকে চলছিল হামদ নাত কেরাত ইত্যাদি।

মসজিদ এবং মহিলা ইবাদতখানায় বসে চলছে পবিত্র কোরআন তেলাওয়াত। এশার নামাজের পর থেকে শুরু হয়েছে খতমে কোরআন।  অন্তত ৩০ জন হাফেজ এই খতমে কোরআনে অংশ নিয়েছেন বলে মাজার কর্তৃপক্ষ জানিয়েছে।

এদিকে আবার রান্না-বান্নার কাজও চলছে পুরোদমে। ওরসের সিরনি উপলক্ষে জবাই করা হয়েছে ভক্তদের দেয়া ৩৪টি গরু। প্রচুর ছাগলও দিয়েছেন অনুরাগীরা। সেগুলো দিয়েও সিরনি হওয়ার কথা।

ওরস উপলক্ষে হজরত শাহজালের মাজারে তিন স্তরের নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে। দুটি পুলিশ বক্সে দায়িত্ব পালন করছেন সংশ্লিষ্টরা। এছাড়াও সাদা পোশাকে সক্রিয় বিভিন্ন বাহিনীর সদস্যরা। মাজার কর্তৃপক্ষের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনীও রয়েছে তৎপরত।

এমএইচ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ