শনিবার, ২৫ জুলাই ২০২৬ ।। ১০ শ্রাবণ ১৪৩৩ ।। ১১ সফর ১৪৪৮

শিরোনাম :
ভারতের নতুন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রহ্লাদ যোশী ভিসা আবেদনে নতুন নির্দেশনা মার্কিন দূতাবাসের আসামে ভয়াবহ বন্যা, হিন্দু-মুসলিম নির্বিশেষে সবার পাশে মাওলানা বদরুদ্দিন আজমল কুবিতে শায়খে চরমোনাই, জুলাই শহীদদের স্মরণে দোয়া লন্ডনে জমিয়তে উলামায়ে ইসলামের শিক্ষা সফর জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলনই ছিল সক্রিয়: পীর সাহেব চরমোনাই মসজিদে নববীর কুরআন শিক্ষক শায়খ কারিম হাসুনার ইন্তেকাল আয়া সোফিয়ায় পুনরায় নামাজ শুরুর ছয় বছর পূর্তিতে এরদোগানের বার্তা ইসলামী আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি মারুফ, সেক্রেটারি শরীয়াতুল্লাহ সাভারে চাঁদা দাবির জেরে পুলিশ-সন্ত্রাসীদের গোলাগুলি

তাবলিগের দুই পক্ষ এক হয়ে গেলে খুশি হবেন ধর্মমন্ত্রী

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ জানিয়েছেন, তাবলিগ জামাতের দুই পক্ষ যদি আবার আগের মতো ঐক্যবদ্ধভাবে ইজতেমা ও দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে, তাহলে তিনি অত্যন্ত খুশি হবেন। তবে এ বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে তাবলিগের সংশ্লিষ্ট দুই পক্ষকেই।

সোমবার (১১ মে) সচিবালয়ের গণমাধ্যম কেন্দ্রে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত ‘বিএসআরএফ সংলাপ’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

ধর্মমন্ত্রী বলেন, তাবলিগ জামাতের দুই পক্ষ বর্তমানে আলাদাভাবে ইজতেমা করছে। তারা যদি আবার একসঙ্গে চলতে পারে, আগের অবস্থানে ফিরে আসে, তাহলে আমি খুবই খুশি হবো। তবে এটা সম্পূর্ণ তাদের নিজেদের সিদ্ধান্তের বিষয়।

রাজনৈতিক প্রসঙ্গে তিনি বলেন, তারেক রহমান প্রথমবারের মতো সংসদ সদস্য ও প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন এবং ইতোমধ্যে নানা ইতিবাচক উদ্যোগ গ্রহণ করেছেন। কিন্তু অনেকেই তা সহ্য করতে পারছেন না বলে মন্তব্য করেন তিনি।

সাংবাদিকদের উদ্দেশে ধর্মমন্ত্রী বলেন, আপনাদের চোখ-কান খোলা রাখতে হবে। যারা গণতন্ত্রকে গলাটিপে হত্যা করতে চায়, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।

সরকারের বিভিন্ন উন্নয়নমূলক পদক্ষেপ তুলে ধরে কায়কোবাদ বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড, দরিদ্র নারীদের জন্য ফ্যামিলি কার্ড এবং সুদসহ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের মতো উদ্যোগ ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। তিনি দাবি করেন, স্বাধীনতার পর কোনো সরকার দায়িত্ব নেওয়ার এত অল্প সময়ের মধ্যে এত বেশি জনকল্যাণমূলক কাজ করতে পারেনি।

সংসদে বিরোধী দলের ভূমিকা নিয়েও কথা বলেন ধর্মমন্ত্রী। তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের কাজ হলো সরকারের ভুলত্রুটি গঠনমূলকভাবে তুলে ধরা। কিন্তু বর্তমানে বিরোধী দল কীভাবে সরকারকে বিব্রত করা যায়, সে দিকেই বেশি মনোযোগ দিচ্ছে।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ