|| শরিফ হাসানাত ||
পানি আল্লাহ তাআলার অন্যতম শ্রেষ্ঠ নিয়ামত। পৃথিবীর প্রতিটি প্রাণের অস্তিত্ব পানির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। মানবজীবন ও সুস্বাস্থ্য রক্ষায় পানি একটি অপরিহার্য উপাদান। এটি ছাড়া জীবন ধারণ কল্পনাই করা যায় না। আল্লাহ তাআলা পানিকেই সকল জীবের উৎস হিসেবে নির্ধারণ করেছেন। তাই যথার্থই বলা হয়—পানির অপর নাম জীবন। পৃথিবীর সব প্রাণীই বেঁচে থাকার তাগিদে পানি পান করে। তবে মানুষের জন্য পানি পানের ক্ষেত্রেও ইসলাম সুন্দর কিছু আদব ও নির্দেশনা দিয়েছে।
আল্লাহ তাআলা বলেন, "আমি পানি দ্বারা সব জীবন্ত বস্তুকে সৃষ্টি করেছি। তবুও কি তারা ঈমান আনবে না?" (সূরা আল-আম্বিয়া, ২১:৩০)
অন্য আয়াতে তিনি বলেন, "তোমরা যে পানি পান কর, তা কি তোমরা মেঘ থেকে নামাও, নাকি আমি তা বর্ষণ করি?" (সূরা আল-ওয়াকিয়া, ৫৬:৬৮–৬৯)