বুধবার, ২৯ জুলাই ২০২৬ ।। ১৪ শ্রাবণ ১৪৩৩ ।। ১৫ সফর ১৪৪৮

শিরোনাম :
হজ-ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠানের জন্য নতুন সতর্কতা ক্রিকেটার আদিল রশিদের অনুপ্রেরণায় পুরো পরিবার ইসলামের ছায়ায়! নিকাব পরে ব্রিটিশ সিটিজেন অ্যাওয়ার্ড গ্রহণ করলেন খাদিজা প্যাটেল মসজিদে হারামের ইমাম হিসেবে আদ-দোসারির ৭ বছর পূর্তি আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’ ‘হাদিসের মজলিস পুনরুজ্জীবন উম্মাহকে নবীজির সঙ্গে যুক্ত করে’ বুধবার সারা দেশে এনসিপির বিক্ষোভ-সমাবেশ ইরান ইস্যুতে হোয়াইট হাউসে ট্রাম্প-নেতানিয়াহুর অষ্টম বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশ খেলাফত মজলিসের যুক্তরাজ্য মিডল্যান্ড শাখার মতবিনিময় সভা অনুষ্ঠিত দারুল উলুম দেওবন্দের মজলিসে শূরার অধিবেশনে বাজেট ও গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন

আরবিতে প্রকাশিত হলো বিখ্যাত সিরাতগ্রন্থ ‘সিরাতুন নবী’


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক:

আল্লামা শিবলী নোমানী (রহ.) ও আল্লামা সাইয়্যেদ সুলাইমান নদভী (রহ.) রচিত বিশ্বখ্যাত গ্রন্থ সিরাতুন নবী-এর আরবি অনুবাদ উপলক্ষে মঙ্গলবার (২৮ জুলাই) ভারতের নদওয়াতুল উলামায় এক পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে আরবি অনুবাদের প্রধান উদ্যোক্তা মাওলানা রহমাতুল্লাহ নদভী সদ্য প্রকাশিত অনুবাদগ্রন্থটি নদওয়ার শীর্ষ আলেমদের হাতে তুলে দেন।

সভায় নদওয়াতুল উলামার নাজিম মাওলানা সাইয়্যেদ বিলাল আবদুল হাই হাসনী নাদভী বলেন, সিরাতুন নবী এমন একটি অনন্য গ্রন্থ, যার সমমানের উপাদান আরবি বা উর্দু—কোনো ভাষাতেই সহজে পাওয়া যায় না। ইসলামি শরিয়তের সারবস্তু অত্যন্ত ভারসাম্যপূর্ণভাবে এতে তুলে ধরা হয়েছে। তিনি এ অনুবাদকর্মকে নদওয়ার প্রতি একটি গুরুত্বপূর্ণ দায় পূরণ হিসেবে উল্লেখ করে অনুবাদক দলকে অভিনন্দন ও দোয়া করেন।

তিনি আরও বলেন, নদওয়ার শিক্ষার্থীদের জন্য সিরাতুন নবী অধ্যয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনকি তিনি মন্তব্য করেন, যদি কোনো নদভী শিক্ষার্থী সিরাতুন নবী না পড়ে, তবে নিজেকে নদভী বলা যথাযথ নয়।

অনুষ্ঠানে ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা আবদুল আজিজ ভাটকলী নাদভীও অনুবাদ প্রকাশে সন্তোষ প্রকাশ করেন এবং সংশ্লিষ্টদের জন্য দোয়া করেন। পরে মাওলানা রহমাতুল্লাহ নদভী নদওয়াতুল উলামার মুহতামিম মাওলানা ড. সাঈদুর রহমান আজমী নদভীর সঙ্গে সাক্ষাৎ করে আরবি অনুবাদের কপি তাঁর হাতে তুলে দেন এবং দোয়া ও দিকনির্দেশনা গ্রহণ করেন।

এ উপলক্ষে বিশেষায়িত বিভাগের শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য দেন মাওলানা রহমাতুল্লাহ নদভী। তিনি বলেন, সিরাতুন নবী কেবল ঘটনাপ্রবাহের বর্ণনা নয়; এটি সিরাতচর্চায় একটি মৌলিক গবেষণাধর্মী গ্রন্থ। এতে বর্ণনাগুলো মুহাদ্দিসদের সমালোচনামূলক নীতিমালা অনুযায়ী যাচাই করা হয়েছে এবং ঐতিহাসিক ঘটনাগুলোর পটভূমি, প্রজ্ঞা ও তাৎপর্য বিশ্লেষণ করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রন্থটিতে প্রাচ্যবিদদের বিভিন্ন আপত্তির যুক্তিপূর্ণ জবাব দেওয়া হয়েছে, রাসুলুল্লাহ সা.-এর চরিত্র, নেতৃত্ব, দাওয়াত, যুদ্ধ ও শান্তিনীতির বিশেষ দিকগুলো গুরুত্বের সঙ্গে তুলে ধরা হয়েছে এবং ইসলামি শরিয়তের বিধানসমূহের উদ্দেশ্য ও প্রজ্ঞাও ব্যাখ্যা করা হয়েছে।

আরবি অনুবাদের অভিজ্ঞতা তুলে ধরে মাওলানা রহমাতুল্লাহ নদভী বলেন, অনুবাদের সময় মূল গ্রন্থের সাহিত্যিক সৌন্দর্য অক্ষুণ্ন রাখা, বিভিন্ন পাণ্ডুলিপি ও সংস্করণের তুলনামূলক পর্যালোচনা এবং প্রতিটি বক্তব্যকে গবেষণামূলকভাবে যাচাই করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তিনি বলেন, এ কাজের মাধ্যমে তিনিই সবচেয়ে বেশি উপকৃত হয়েছেন।

অনুষ্ঠানের শুরুতে হাদিসের অধ্যাপক মাওলানা আবু সুবহান রূহুল কুদ্দুস নদভী অনুবাদক মাওলানা রহমাতুল্লাহ নাদভীর গবেষণা ও অনুবাদবিষয়ক অবদানের পরিচিতি তুলে ধরেন। সভায় ফিকহ ও হাদিসের অধ্যাপক মাওলানা ও মুফতি আতীক আহমদ বাস্তভীসহ নদওয়াতুল উলামার বহু শিক্ষক, গবেষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

আওয়ার ইসলাম/জেডএম


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ