বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

দাঁত দিয়ে নখ কাটলে কী হয়?

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কেউ কেউ আছেন যারা নিয়মিত দাঁত দিয়ে নখ কাটেন। সুযোগ পেলেই তারা মুখে আঙুল পুরে কুটকুট করে নখ কাটতে থাকেন। এই অভ্যাস অবশ্য অনেকেরই থাকে। বিশেষজ্ঞরা বলছেন, গড়ে সাতজনের মধ্যে দুজনের এ ধরনের অভ্যাস থাকে। দাঁত দিয়ে নখ কাটার এই অভ্যাস কি ভালো না খারাপ?

চলুন জেনে নেওয়া যাক-

আমরা সারাদিন হাত দিয়ে এটাসেটা ধরি। এর ফলে নখের মধ্যে নানারকমের ময়লা ও ধুলোবালি লেগে যায়। তাই আপনি যখন দাঁত দিয়ে নখ কাটেন, তখন নখে লুকিয়ে থাকা সেই ময়লা সরাসরি আপনার পেটে চলে যায়। সেখান থেকে বহু রোগ হওয়ার আশঙ্কা থাকে। তাই অপরিষ্কার হাত মুখের ভেতরে না দেওয়াই ভালো।

এই যে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস, কিন্তু এই অভ্যাস আসলে কি কোনো রোগ? বিশেষজ্ঞরা কী বলছেন? তারা জানাচ্ছেন, দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস যত সাধারণই দেখতে লাগুক না কেন, এটি আসলে এক ধরনের রোগ। এই রোগের আবার গালভরা একটি নামও রয়েছে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডার্মাটোফ্যাগিয়া। এই রোগে আক্রান্তের সংখ্যা কিন্তু কম নয়। আপনার আশেপাশে যতজন দাঁত দিয়ে নখ কাটেন, সবাই কিন্তু এই রোগে আক্রান্ত!

শুধু শারীরিক নয়, নখ কাটার অভ্যাসের সঙ্গে জড়িয়ে আছে মানসিক টানাপোড়েনও। বিশেষজ্ঞরা বলছেন, মানসিক চাপের পরিমাণ বেড়ে গেলে এ ধরনের অনেক অভ্যাসে অভ্যাস্ত হয়ে পড়েন অনেকে। এর নেপথ্যে কারণ হিসেবে দুই ধরনের মানসিক সমস্যার কথাও উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

যে দুই মানসিক সমস্যার কারণে দাঁত দিয়ে নখ কাটার অভ্যাস গড়ে ওঠে তার একটা হলো ইমপালস কন্ট্রোল ডিসঅর্ডার ও অন্যটি অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার। তবে যারা দাঁত দিয়ে নখ কাটেন সবার ক্ষেত্রেই যে এই দুই সমস্যা দেখা দেবে এমনটা নয়। আপনার যদি এ ধরনের সমস্যা থেকে থাকে তাহলে একজন বিশেষজ্ঞের পরামর্শ নিন। এতে ভালো থাকা সহজ হবে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ