বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

কাঁচা কাঁঠাল খেলে কী হয়?


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

কাঁচা কাঁঠাল কিংবা এঁচোড়, যে নামেই ডাকুন না কেন, সবজি হিসেবে এর জনপ্রিয়তা কিন্তু কম নয়। এটি অনেকের কাছে নিরামিষ মাংস হিসেবেও পরিচিত। গরম ভাতের সঙ্গে কিংবা রুটি-পরোটার সঙ্গে কাঁচা কাঁঠালের তরকারি বেশ লোভনীয়। শুধু স্বাদেই নয়, গুণের দিক থেকেও এটি বেশ সমৃদ্ধ। চলুন জেনে নেওয়া যাক কাঁচা কাঁঠাল খেলে কী উপকার পাওয়া যায়-

কাঁচা কাঁঠালে ভিটামিন এ, সি এবং বি কমপ্লেক্স। এছাড়াও এতে আরও থাকে থায়ানিন, রিবোফ্লোভিন ও নিয়াসিন। প্রচুর পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম এবং আয়রন পাওয়া যায়। তাই সবজি হিসেবে এটি খেলে অনেক ধরনের পুষ্টি চাহিদা পূরণ হয়।

কাঁচা কাঁঠালে থাকে পর্যাপ্ত ডাইটারি ফাইবার। এটি কনস্টিপেশন বা কোষ্ঠকাঠিন্য দূর করতে দারুণভাবে কাজ করে। কাঁচা কাঁঠাল খেলে তা দীর্ঘ সময় পেট ভরিয়ে রাখে। যে কারণে ওজন নিয়ন্ত্রণ করা সহজ হয়ে যায়। তাই যারা ওজন কমাতে চাচ্ছেন তারা কাঁচা কাঁঠালের তরকারি খেতে পারেন। এটি এই কাজে আপনাকে সাহায্য করবে।

কাঁচা কাঁঠালে থাকে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট প্রপার্টিজ। ফ্লেভনয়েড, ক্যারোটেনয়েড নামক এই উপাদানগুলো শরীরের অক্সিডেটিভ স্ট্রেস কমাতে সাহায্য করে। কাঁচা কাঁঠালে আরও থাকে ভিটামিন এ। এই ভিটামিন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে অত্যন্ত কার্যকর। তাই কাঁচা কাঁঠাল খেলে তা আপনাকে বিভিন্ন ধরনের সংক্রমণ ও অসুখ থেকে দূরে রাখতে সাহায্য করবে।

কাঁচা কাঠালে থাকে প্রচুর পটাশিয়াম এবং ফাইবার। আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই দুই উপাদান। সেইসঙ্গে কোলেস্টেরল দূর করতেও কাজ করে। কিছু গবেষণায় দেখা গেছে যে হার্টের সমস্যা দূর করতেও সাহায্য করে এই উপাদান।

এএন/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ