বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ।। ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ১৮ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ঢাকা মহানগরীতে দিনের বেলায় ২ শিফটে বর্জ্য পরিষ্কারের নির্দেশ হাদি হত্যার বিচার দাবিতে ইনকিলাব মঞ্চের নতুন কর্মসূচি বেফাকের ১২২ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল দ্বীনি চেতনা পরিষদ মধ্যপ্রাচ্যে আবারও উত্তেজনা: বাড়ছে তেলের দাম অবহেলায় মায়ের মৃত্যু, শাস্তির মুখে সেই যুগ্ম সচিব কিশোরগঞ্জে খেলাফত ছাত্র মজলিসে যোগ দিলেন ৩৬ শিক্ষার্থী শাহজালালে ১৫০ হাজির লাগেজ কাটার অভিযোগ, তদন্তে কর্তৃপক্ষ রুমিন ফারহানার মন্তব্যের নিন্দা জমিয়তে উলামায়ে ইসলাম ইউরোপের বিদ্যুতের দাম বৃদ্ধি জনজীবনে নতুন সংকট তৈরি করবে: খেলাফত মজলিস গণভোটের রায় বাস্তবায়নে সর্বপ্রথম রাজপথে নেমেছি আমরা: আমিরে মজলিস

রেস্টুরেন্টের কাচ্চি বিরিয়ানি এবার ঘরেই হবে, রইল রেসিপি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ফাইল ছবি

কাচ্চি বিরিয়ানি ছোট-বড় সবারই পছন্দ। তবে অনেকেই ভাবেন ঘরে কাচ্চি বিরিয়ানি রান্না করা বেশ কষ্টকর, তাদের এ ধারণা ভুল।

চেষ্টা করলে ঘরেই বাইরের কাচ্চি বিরিয়ানির দোকানের চেয়েও সুস্বাদুভাবে  রান্না করতে পারবেন।

তো আর দেরি নয়; এবার জেনে নিন কাচ্চি বিরিয়ানি রান্নার সহজ রেসিপিটি-

উপকরণ

১. বাসমতি চাল ১ কেজি
২. খাসির মাংস ২ কেজি (মাঝারি টুকরো হাড়সহ)
৩. আদা বাটা ২ টেবিল চামচ
৪. রসুন বাটা ১ টেবিল চামচ
৫. দারুচিনি ৩-৪টি
. সবুজ এলাচ ৮-১০টি
৭. কালো এলাচ ৪-৫টি
৮. লবঙ্গ আধা চা চামচ
৯. জয়ত্রী গুঁড়ো ১ চা চামচ
১০. জয়ফল আধা চা চামচ
১১. টকদই ১ কাপ
১২. ঘি ৩-৪ কাপ
১৩. শাহী জিরা ১/৩ চা চামচ
১৪. আলু (মাঝারি) ৩-৫টি
১৫. পেঁয়াজ কুচি ১ কাপ
১৬. পানি ৬ কাপ
১৭. লবণ স্বাদমতো
১৮. গুঁড়ো দুধ ২ টেবিল চামচ
১৯. জাফরান ১ চিমটি
২০. আলু বোখারা ১০-১২টি ও
২১. ময়দা ২ কাপ।

প্রণালী

> প্রথমেই চাল ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংস ধুয়ে লবণ দিয়ে ১৫-২০ মিনিট ভিজিয়ে রাখুন। ২০ মিনিট পর আবারও মাংস ধুয়ে পানি ঝরিয়ে নিতে হবে।

> এবার শুকনো মরিচ, দারুচিনি, এলাচ, জিরা, লবঙ্গ, জয়ত্রী, জায়ফল, কাবাব চিনি এবং শাহি জিরাসহ সব মসলা গুঁড়ো করে নিতে হবে। এবার একটি হাঁড়িতে মাংস, গুঁড়ো করে রাখা মসলা এবং দই মাখিয়ে ৩০ মিনিট রেখে দিন।

> এবার অন্য একটি হাঁড়িতে ৬ কাপ পানি ফুটিয়ে নিন। পানি ফুটে ওঠা মাত্রই চাল দিন। চাল একটু ফুটে এলেই পানি ঝরিয়ে একটি পাত্রে সংরক্ষণ করুন। জাফরান কুসুম গরম পানিতে গুলিয়ে নিতে হবে।

> চাল ঝরানো গরম পানিতে ঘি মিশিয়ে নিতে হবে। মাংসের হাঁড়িতে এবার একেক করে ভাজা আলু, পেঁয়াজ, আলু বোখারা এবং ঘি মিশ্রিত গরম পানি দিতে হবে। এবার ওপরে চাল দিয়ে জাফরানের মিশ্রণ ঢেলে দিন এবং বাকি ঘি-মিশ্রিত গরম পানি দিয়ে দিন।

> মনে রাখবেন, পানি যেন চালের ওপরে না আসে। এবার ময়দা গুলিয়ে হাঁড়ির ঢাকনা দিয়ে ভালোমতো সিল করে চুলায় চড়িয়ে দিন। কোনো ফাঁকা যেন না থাকে ময়দার গোলা একটু নরম করে নিয়ে তবেই ঢাকনা সিল করতে হবে।

> এক থেকে দেড় ঘণ্টা মাঝারি আঁচে রান্না করুন। এরইমধ্যে বিরিয়ানি রান্নার সুগন্ধ নাকে লাগবে। এরপর নামিয়ে দেখুন সব ঠিকঠাক হয়েছে কি না। কাবাব ও চাটনির সঙ্গে পরিবেশন করুন মজাদার খাসির দম বিরিয়ানি।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ