|| নাজমুল হুদা মজনু ||
সত্যের আলো জ্বালিয়েছিলে পেরিয়ে সব বাধারে
আলোকিত সেই প্রদীপখানি ঠেলে দিলে আঁধারে।
আগে তো তুমি বিমুখ হওনি, অবহেলা করোনি,
কান দিয়েছ, চোখ মেলেছ, সত্যকে সত্যই জেনেছ তা-ই।
জ্ঞানের পরেও, জানার পরেও, হেলায় হারালে পথ,
অসত্যকেই বেছে নিলে, আঁকড়ালে ভুল মত।
যে আগুনের আলো চেয়েছ ব্যাকুল তৃষ্ণায়,
জ্বললো যখন— মুখ ফিরিয়ে রইলে অবজ্ঞায়।
কাঙ্ক্ষিত সে আলো থেকে নিজেই ছাড়লে হাত,
তাই নেমে এলো তোমার চোখে চির-আঁধার রাত।
আল্লাহ নেভালেন আলো, কাড়লেন পথের দিশা,
সত্যকে যে উপেক্ষা করে, তার জীবন শুধুই অমানিশা।
আইও/