সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

কুয়েতে পরিবারের সদস্যদের নেয়ার সুযোগ পাবেন প্রবাসীরা!

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
সংগৃহীত ছবি

কুয়েতের ভিজিট ভিসা দীর্ঘদিন বন্ধ থাকার পর খুলার অপেক্ষায়। নতুন শর্তে চলতি বছরের শেষের দিকে খুলতে পারে ফ্যামিলি ভিজিট ভিসা। শর্তগুলো সব দেশের প্রবাসীদের জন্য একই হবে বলে আশা কুয়েত প্রবাসী বাংলাদেশিদের।

কুয়েতে অবস্থানরত বিভিন্ন দেশের প্রবাসীদের ফ্যামিলি ভিজিট ভিসা দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। এই ইস্যুটি নতুন করে আবারও আলোচনায় এসেছে। স্থানীয় গণমাধ্যমসূত্রে জানা গেছে, দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় চলতি বছরের শেষে ফ্যামিলি ভিজিট ভিসা সংক্রান্ত নতুন শর্ত জারি করবে। ইতিমধ্যে প্রক্রিয়া প্রায় সম্পন্ন করা হয়েছে। কিছু দিনের মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে জমা দেয়া হবে।

নতুন যে শর্ত থাকবে তা পূরণ করে একজন বৈধ আকামাধারী কুয়েত প্রবাসী তার মা, বাবা, স্ত্রী এবং ১৬ বছরের নিচের বয়সের সন্তানের জন্য ফ্যামিলি ভিজিট ভিসা পেতে পারেন। এর আওতায় থাকবে না কোন প্রবাসীর ভাই-বোন বা অন্য কোন আত্মীয়ের জন্য ভিসার অনুমতি।

দীর্ঘদিন কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিরা অনেকে তাদের মা বাবা, স্ত্রী সন্তানকে কুয়েত ভ্রমণ করানোর আশায় আছেন। তারা মনে করেন, সব দেশের জন্য ভিজিট ভিসার শর্ত এক হলে হয়ত তাদের আশাও পূরণ হবে।

জানা গেছে, ফ্যামিলি ভিজিট ভিসায় কুয়েতে এসে ভিসার মেয়াদ শেষ হওয়ার আগেই কুয়েত ত্যাগ করতে হবে, অন্যথায় ভিসা আবেদনকারীসহ ভ্রমণকারীকে কুয়েতে স্থায়ীভাবে নিষিদ্ধ করাসহ শাস্তি হিসেবে জেল জরিমানাও হতে পারে। তবে ভিসা ফি অতীতের চেয়ে এবার শতভাগ বৃদ্ধির আভাস রয়েছে।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ