বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

কাতারে বাংলাদেশী মুসলিম কমিউনিটির আলোচনা সভা অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতার প্রতিনিধি:

কাতারের রাজধানী দোহার ঘরোয়া হোটেল বাংলাদেশী মুসলিম কমিউনিটি কাতার'র উদ্যোগে আলোচনা সভার  আয়োজন করা হয়।

প্রধান সমন্বয়ক শাহজাহান সাজুর সভাপতিত্বে ও আহবায়ক মোস্তাফিজুর রহমানের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশের জনপ্রিয় ইসলামী আলোচক ও মিডিয়া ব্যক্তিত্ব মুফতি কাজী ইব্রাহিম। প্রধান আলোচক ছিলেন স্বনামধন্য ইসলামী চিন্তাবিদ ও ওয়ায়েজ মুফতি আব্দুল্লাহ আল আমিন। বিশেষ অতিথি ছিলেন তামিরুল মিল্লাত মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা জাফর আহমদ মজুমদার।

উপস্থিতি ছিলেন অনুষ্ঠানের সহযোগী সমন্বয়ক আলমগীর হোসেন আলী ও মোহাম্মদ শাহজাহান।

মুফতি ফজলুর রহমান ত্বহা’র সঞ্চালনায়  সুললিত কণ্ঠে কোরআন তেলাওয়াত করেন ইমাম ও ক্বারী নূর মোহাম্মদ।  ইসলামী সঙ্গীত পরিবেশন করেন ফয়সাল মাহমুদ।

আলোচনা সভায় আরও উপস্থিত ছিলেন কমিউনিটি ব্যক্তিত্ব শহীদুল হক, অধ্যাপক অমিুনল হক, শিক্ষক জসিম উদ্দিন, মোহাম্মদ ইয়াসিন, নূরুল কবির চৌধুরী, সফিকুল ইসলাম, ক্বারী ইউসুফ, মোহাম্মদ নূরুজ্জামান, আশরাফ উদ্দিন, নজরুল ইসলাম সহ বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ও কাতার ধর্ম মন্ত্রণালয়ের সম্মনিত ইমাম-মুয়াজ্জিনগণ।

বাংলাদেশের ও বিশ্ব মুসলিম উম্মার দুনিয়া ও আখিরাতের মঙ্গল কামনায় দোয়া পরিচালনা করেন মুফতি আল আমিন।

টিএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ