বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত

 অবিলম্বে গাজায় বোমা হামলা বন্ধ করতে হবে: বাংলাদেশ খেলাফত মজলিস


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের বোমা হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখা।

সংগঠনটির নেতারা বলেন, পরিকল্পিত বোমা হামলা করে নিরপরাধ মা ও শিশুদের শহিদ করা হচ্ছে। ইতিমধ্যে কয়েক হাজা নিরহ মানুষকে হত্যা করা হয়েছে। হাসপাতাল,মসজিদ,গির্জা, স্কুল সহ কোন জায়গা বোমা হামলা থেকে রক্ষা পাচ্ছে না।বিশ্বের শান্তি প্রিয় মানুষ এই বর্বর হামলার তীব্র নিন্দা ও ঘৃণা জানাচ্ছে ।যুদ্ধ বন্ধে বিশ্ব নেতৃবৃন্দকে কার্যকর ভূমিকা পালন করতে হবে।গাজায় চরম মানবিক বিপর্যয় রোধ করতে অবিলম্বে বোমা হামলা বন্ধ করতে হবে।

নেতারা আরো বলেন, মাওলানা মামুনুল হকসহ কারাবন্দি সকল আলেমকে দ্রুত মুক্তি দিতে হবে।

শনিবার (২১ অক্টোবর) বার্মিংহামের একটি মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিস যুক্তরাজ্য শাখার নির্বাহী পরিষদের সভায় তারা এসব কথা বলেন।

এ সময় যুক্তরাজ্য শাখার সভাপতি প্রিন্সিপাল মাওলানা রেজাউল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুফতি ছালেহ আহমদের পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি শায়খ হাফিজ মাওলানা ছালেহ আহমদ, সহ সভাপতি শায়খ মাওলানা নাজিম উদ্দিন,সহ সভাপতি ব্যারিষ্টার শায়খ মাওলানা বদরুল হক,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন,সহ সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মুহিবুর রহমান মাছুম,নির্বাহী সদস্য মাওলানা আহমদ হোসাইন,হাফিজ মাওলানা মুশফিকুর রহমান মামুন প্রমূখ।

এনএ/

 


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ