সোমবার, ৩০ মার্চ ২০২৬ ।। ১৫ চৈত্র ১৪৩২ ।। ১১ শাওয়াল ১৪৪৭

শিরোনাম :
সংসদে সংস্কার পরিষদের অধিবেশন নিয়ে আলোচনা মঙ্গলবার মাকতাবাতুল ফাতাহর আয়োজনে বৃত্তি প্রদান ও মতবিনিময় সভা কাল জাতীয় সংসদে বিরোধী দলীয় নেতার মুলতবি প্রস্তাব ভালো নেই শহীদ মুগ্ধর বাবা, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন স্নিগ্ধ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি চাকরিজীবীদের ১১ নির্দেশনা নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে তরুণকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২ আমরা সংবিধান সংশোধনের জন্য নয়, সংস্কারের জন্য এসেছি: নাহিদ ইসলাম শিক্ষাখাত ইবাদতখানা, শিক্ষাদান সদকায়ে জারিয়া: শিক্ষামন্ত্রী 'স্বরাষ্ট্রমন্ত্রীর আইনের ব্যাখ্যা না দিয়ে সন্ত্রাসীদের বিচারের দিকে নজর দেওয়া দরকার' হাজিরা দিতে গিয়ে কারাগারে আওয়ামী লীগের ১০ নেতাকর্মী

বার্মিংহামে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

|| সালেহ আহমেদ ||

বাংলাদেশ খেলাফত মজলিস বার্মিংহাম ও মিডল্যান্ড শাখার উদ্যোগে দাওয়াতি মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৮ অক্টোবর) বার্মিংহামের একটি কনফারেন্স হলে এ মাহফিলের আয়োজন করা হয়।

সংগঠনের যুক্তরাজ্য শাখার সহ-সভাপতি ও বার্মিংহাম শাখার সভাপতি ব্যারিস্টার মাওলানা বদরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত দাওয়াতি মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সমাজকল্যাণ সম্পাদক ও যুক্তরাজ্য শাখার সভাপতি শায়খুল হাদীস প্রিন্সিপাল মাওলানা রেজাউল হক।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শায়খ মাওলানা ফয়েজ আহমদ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও যুক্তরাজ্য শাখার সহ সভাপতি আলহাজ্ব মাওলানা আতাউর রহমান, যুক্তরাজ্য শাখার সহ সভাপতি হাফিজ মাওলানা শায়খ ইকবাল হোসাইন, সহ সভাপতি হাফিজ মাওলানা শায়খ ছালেহ আহমদ।

দাওয়াতি মাহফিল যৌথ ভাবে উপস্থাপনা করেন মিডল্যান্ড শাখার সাধারণ সম্পাদক মাওলানা আহমদ হোসাইন ও বার্মিংহাম শাখার সাধারণ সম্পাদক হাফিজ সৈয়দ শিহাব উদ্দিন।

বক্তব্য রাখেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি মাওলানা এনামুল হক খান, মিডল্যান্ড শাখার সহ সভাপতি মাওলানা এনামুল হক, বার্মিংহাম শাখার সহ সাধারণ আলহাজ্ব শায়খুল ইসলাম জাকারিয়া, মিডল্যান্ড শাখার সহ সাধারণ সম্পাদক হাফিজ মাওলানা মুশফিকুর রাহমান মামুন।

উপস্থিত ছিলেন বার্মিংহাম শাখার সহ-সভাপতি হাফিজ মনসুর আহমদ রাজা, মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা আশরাফ আলী, হাফিজ মাওলানা মুহসিন হাক্কানী প্রমূখ।

দাওয়াতি মাহফিলে বেশ কয়জন দ্বীনি ভাই বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ্য উদ্দেশ্য ও কর্মসূচির সাথে একমত পোষণ করে সংগঠনে যোগদান করেন।

এনএ/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ