বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

লেবানন থেকে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

লেবানন থেকে দেশে ফিরছেন আরও ৫৮ বাংলাদেশি। আগামী ১৬ জানুয়ারি এসব বাংলাদেশির ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ৫৮ বাংলাদেশি বিমানযোগে দোহা হয়ে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়, বৈরুতের বাংলাদেশ দূতাবাস এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থা-আইওএম’র সহযোগিতায় যুদ্ধবিদ্ধস্ত লেবানন থেকে স্বেচ্ছায় দেশে ফেরত আসতে ইচ্ছুক আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা হচ্ছে।

উল্লেখ্য, লেবাননে যুদ্ধাবস্থায় প্রবাসী বাংলাদেশিরা যারা দেশে ফিরে আসতে ইচ্ছুক তাদের সবাইকে নিজ খরচে দেশে ফেরত আনছে সরকার। লেবানন থেকে এর আগে ১৭টি ফ্লাইটে সর্বমোট ১ হাজার ১৪২ জন বাংলাদেশি দেশে ফিরেছেন।

কেএল/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ