বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
আদ্-দ্বীনের শোকজের জবাবে সন্তুষ্ট নই: স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার ঢাকায় আসবেন ভারতের নতুন হাইকমিশনার ইরানের সঙ্গে সম্পর্ক জুড়তে লেবাননের প্রতি হিজবুল্লাহর আহ্বান ১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’

কাতারে ভবন থেকে পড়ে বাংলাদেশির মৃত্যু

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার

কাতারে চারতলা ভবন থেকে পড়ে লিটন দাস (২৩) নামের এক প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গতকাল রোববার (২৫ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যার দিকে বিল্ডিং কনস্ট্রাকশন সাইটে কাজ করার সময় অসাবধানতাবশত একটি ভবনের চারতলা থেকে নিচে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

নিহত লিটন দাস মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ছকাপন এলাকার নান্টু দাসের ছেলে।

জানা যায়, লিটন দাস কাতারে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতো। কাজের সময় হঠাৎ মাথা ঘুরে চারতলা ভবন থেকে নিচে পড়ে যান। পরে সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করার চেষ্টা করলেও ততক্ষণে তিনি মারা যান। লিটনের মৃত্যুতে তার পরিবার, সহকর্মী ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিষয়টি নিশ্চিত করে লিটন দাসের বন্ধু জামিল আহমেদ বলেন, আমরা শুনেছি কাজের সময় অসাবধানতাবশত ভবন থেকে পড়ে লিটনের মৃত্যু হয়েছে।


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ