বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

মালয়েশিয়ায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বাংলাদেশি নিহত

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

মালয়েশিয়ার জোহর রাজ্যের পাসির গুদাংয়ের মাসাই কংকং সড়কে তিনটি মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষে এক বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। নিহতের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তার বয়স ৪২ বছর বলে পুলিশ জানিয়েছে।

স্থানীয় সময় শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সোয়া ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সেরি আলাম জেলা পুলিশের প্রধান সহকারী কমিশনার মোহাম্মদ সোহাইমি ইশাক।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত ওই কর্মী নিজের হোন্ডা ওয়েভ মোটরসাইকেল নিয়ে মাসাই শহর থেকে কোটা মাসাইয়ের দিকে যাচ্ছিলেন। পথে হঠাৎ তিনি মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত লেনে চলে যান। এ সময় প্রথমে একটি মোডিনাস মোটরসাইকেলের সঙ্গে তার সংঘর্ষ হয়।

পড়ে গেলে পেছন থেকে আসা আরেকটি ইয়ামাহা মোটরসাইকেল তার ওপর চাপা দেয়। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় অপর দুই মোটরসাইকেল আরোহী ও দুই স্থানীয় তরুণ সামান্য আহত হয়েছেন। তাদের পাসির গুদাং হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, মালয়েশিয়ার সড়ক পরিবহন আইন ১৯৮৭-এর ৪১(১) ধারায় বিষয়টি তদন্তাধীন। দুর্ঘটনার সঠিক কারণ জানতে প্রত্যক্ষদর্শীদের ০৭-৩৮৬৪২২২ নম্বরে তথ্য দিতে আহ্বান জানিয়েছে পুলিশ।

আইও/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ