বুধবার, ১০ জুন ২০২৬ ।। ২৭ জ্যৈষ্ঠ ১৪৩৩ ।। ২৪ জিলহজ ১৪৪৭

শিরোনাম :
১৭ হাজার ৩৩ কোটি টাকার জ্বালানি তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে সরকার দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত অনশন অব্যাহত রাখবেন ইবতেদায়ী শিক্ষকরা রাজশাহীতে ট্রাক-মাহিন্দ্রা মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ নিহত ২ ‘যুক্তরাজ্যের মুসলিমদের সম্প্রীতির দৃষ্টান্ত বিশ্বে গর্বের বিষয়’ অপরাধের বিচার হোক সমান চোখে, ধর্মীয় পরিচয়ে নয় সুযোগ দিয়ে দেখুন, মাদরাসার ছাত্ররাই বদলে দিতে পারে চিত্র ‘সব প্রতিকূলতা ডিঙিয়ে ইসলামি রাষ্ট্র বিনির্মাণের সংগ্রাম জোরদার করতে হবে’ স্থানীয় সরকার নির্বাচন অক্টোবরে, ২৯০০ কোটি টাকা বরাদ্দ চেয়েছে ইসি খেলাফত মজলিস ইউকে সাউথ শাখার তরবিয়াহ মাহফিল অনুষ্ঠিত সেনাকুঞ্জে আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী

চারমাসে সাগরপথে ইতালি পৌঁছেছেন ২৬৬৬ জন বাংলাদেশি


নিউজ ডেস্ক

নিউজ ডেস্ক
শেয়ার
ছবি: সংগৃহিত

২০২৬ সালের ১ জানুয়ারি থেকে ২১ এপ্রিল পর্যন্ত সমুদ্রপথে ইতালিতে পৌঁছেছেন বিভিন্ন দেশের মোট ৭ হাজার ৬৪৩ জন অনিয়মিত অভিবাসী। বুধবার (২২ এপ্রিল) দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যানে এসব তথ্য জানানো হয়।

পরিসংখ্যান অনুসারে, অভিবাসীদের মধ্যে শীর্ষে রয়েছেন বাংলাদেশিরা। অন্যদিকে ২০২৫ সালের একই সময়ে এই সংখ্যা ছিল ১৩ হাজার ৯ জন এবং ২০২৪ সালে ছিল ১৬ হাজার ৯০ জন। অর্থাৎ চলতি বছরে ইতালিতে সমুদ্রপথে মোট আগমনের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমেছে।

তবে মোট সংখ্যা কমলেও জাতীয়তার দিক থেকে বাংলাদেশিরা ধরে রেখেছেন শীর্ষ অবস্থান। চলতি বছরে ২ হাজার ৬৬ জন বাংলাদেশি নাগরিক ইতালিতে পৌঁছেছেন। যা মোট আগমনের প্রায় ২৭ শতাংশ।

বাংলাদেশিদের পর সবচেয়ে বেশি সংখ্যক অভিবাসী এসেছেন সোমালিয়া থেকে। আফ্রিকার এ-দেশ থেকে এখন অবধি নথিভুক্ত হয়েছেন মোট ৯৫৬ জন। এছাড়া পাকিস্তান থেকে ৭৯৭ জন, সুদান থেকে ৬৮১ জন এবং মিশর থেকে ৫৩৪ জন অভিবাসী ইতালিতে পৌঁছেছেন। তিউনিসিয়া, মালি, এরিত্রিয়া এবং মরক্কোসহ আরও কয়েকটি দেশের নাগরিকদের উপস্থিতিও উঠে এসেছে পরিসংখ্যানে।

এপ্রিল মাসের দৈনিক তথ্য বিশ্লেষণে দেখা যায়, কিছু দিনে কোনো অভিবাসী পৌঁছাননি, আবার কিছু দিনে উল্লেখযোগ্য রেকর্ড আগমন হয়েছে। যেমন, ২০ এপ্রিল ২১৬ জন অভিবাসী পৌঁছালেও ২১ এপ্রিল এই সংখ্যা ছিল মাত্র ২৪ জন।

এছাড়া অভিভাবকহীন অপ্রাপ্তবয়স্ক অভিবাসীদের সংখ্যাও কমেছে। ২০২৬ সালের ২০ এপ্রিল পর্যন্ত মোট ১ হাজার ৪৯৫ জন অপ্রাপ্তবয়স্ক ইতালিতে পৌঁছেছেন। তুলনামূলকভাবে ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১২ হাজার ১৭৭ এবং ২০২৪ সালে ছিল ৮ হাজার ৭৫২ জন।

জেডএম/


সম্পর্কিত খবর

সর্বশেষ সংবাদ